সাহস কইরা একখান প্রশ্ন করি।
আমগো উপসাগরে পানি জমির মালিকানা লইয়া ফেলানীর খুনীগো লগে বিরোধ আছিল ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার পানি এলাকার ।
খাড়ান.. .. ..
এইটাতো কইবেন না যে বাংলাদেশ ইন্ডিয়ার পানির জায়গা নিজের বইলা দাবী করছিলো। আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে ইন্ডিয়ার পানির জায়গা আমগো দাবী কইরা কেইস করছে। এই কথা কইয়া হাসাইয়েন না।
বরং এটাই ঠিক যে, ইন্ডিয়া আমগো পানির জায়গা নিজেগো বইলা দাবী করণে ভ্যাজাল শুরু হইছিলো।
তার মাইনে দাড়াইলো যে নিজের ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার পানির সীমানা উদ্ধারের লাইগাই এই মামলা মোকাদ্দমা হইছে।
অহন আমারে কন- আমার সাড়ে পচিঁশ হাজার পানির জমি থেইক্কা আমারে দিল ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার পানির জমি মানে আমগো জমির চার ভাগরে একভাগ ফেলানীর খুনীরা পাইয়া গেল।
তাইলে কেমনে আমি জিতলাম?
আইচ্ছা আরেকখান কথা তালপট্টির কথা মনে আছেনি ? যেই ছয় হাজার বর্গকিলোমিটার পানি জমি ফেলানীর খুনীরা পাইলো তালপট্টি কি হেই জায়গার?
তাইলে তো চোখে হাত দিয়া কান্দোনের মত রায় হইলো।
আমি কেমনে জিতলাম?

সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




