somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা টাইপ ও সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করার জন্য আদালতের নির্দেশনা আছে।
কিন্তুঃ--

অদ্যবধি বাংলা বর্ণ টাইপের জন্য ধ্রুব কোন সিষ্টেম নেই। এখনও বাংলা হরফের জন্য ভিন্ন ভিন্ন ধরণের সিষ্টেম চালু আছে। যেমন বিজয় ক্লাসিক, লেখনী , নকশী, অভ্র ইত্যাদি। ইংরেজীতে k অক্ষর টাইপ করার জন্য কী বোর্ডের একটি নির্দিষ্ট কী ই ব্যবহার করা হয় তা সে Times new Roman ই হোক বা Arial অথাব calibri বা vrinda যাই হোক না কেন। শুধুমাত্র বর্ণের ধরণ পরিবর্তন হয়।

কিন্তু হায় বাংলা আমার। SutonnyMJ তে ‘ক’ লিখতে কী বোর্ডের যে কী চাপা লাগে Nokshi Standard এ চাপতে হয় অন্য কী। কেউ হয়তো Nokshi তে দক্ষ আবার কেউ হয়তো SutonnyMJ তে, ফলে লেখা সংশোধন করতে হলে অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয় না। যদি একটা ধ্রুব সিষ্টেম থাকতো তাহলে সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রে অনেক সমস্যা দুর হতো।

এরপর আসি অনলাইনে বাংলা লিখার বেলায় । বিজয় তো রীতিমতো ব্যবসা খুলে বসেছে অনলাইনে বাংলা ভাষা ব্যবহার করার সুযোগ দেয়ার ক্ষেত্রে । তাদের বিজয় ইউনিকোড ব্যবহার করতে পয়সা গুনতে হয়। অভ্র সে ক্ষেত্রে বাহবা দেয়ার মতো একখান কাজ করেছে বটে। সে কথা পরে আসছি। অনলাইনে ইংরেজীতে k অক্ষর টাইপ করার জন্য আলাদা কোন পেমেন্ট করতে হয় না। কিন্তু সর্বস্তরে বলতে যেখানে অনলাইনেও বুঝাবে সেখানে বাংলা ব্যবহার করার জন্য বিজয় কে টাকা দিতে হয়। অভ্র বিনামূল্যে সেবা দিচ্ছে বটে, তবে অনলাইন ছাড়া অন্য সাধারণ লেখালেখির ক্ষেত্রে অভ্র ব্যবহার করা হয় না বা বিষয়টি জনপ্রিয় নয়।

আমি SutonnyMJ ছাড়া অন্য কিছু দিয়ে বাংলা লিখতে পারি না। তবে Nokshi দিয়ে কিছু লিখতে হলে আশে পাশের কাউকে দিয়ে লেখিয়ে নিতে পারবো। কিন্তু একবার সরকারী একটা চিঠি পেয়েছিলাম যাতে কি-না কি একটা অদ্ভুৎ নামের ফন্ট দিয়ে লিখে সফট কপি পাঠাতে বলেছিলো। যেটা আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ আমি এমন কাউকে পাইনি যে সেই ফন্ট সম্বন্ধে সামান্যতম ধারণা রাখে।

অভ্র দিয়ে সব সমস্যা সমাধান করা যায় বটে, তবে বর্ণে বৈচিত্র আনাসহ জনপ্রিয় করার জন্য পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নিলে এই সমস্যাগুলো মিটবে। অবশ্য সেটা সম্ভব হবে কি-না কে জানে। বিজয় এর স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ যেখানে এই ধরণের সিদ্ধান্ত তৈরিতে প্রধান ভূমিকা পালন করে।

এইধরণের দৈন্য/ঝামেলাপূর্ণ দশা কাটিয়ে বাংলা হরফ অনলাইনে এবং অফলাইনে একটা নির্দিষ্ট সিষ্টেমের মাধ্যমে লেখালেখির সুযোগের অপেক্ষায় রইলাম।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×