ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে মুশফিক সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে কোচদের পরামর্শ মোতাবেক তাকে ২২ গজের বেশ বাইরে ফিল্ডিং করতে হয়েছে। সে না-কি ক্যাচ ধরতে পারে না, ফিল্ডিং মিস হলে অনেক রান হয়ে যাবে, তাই তাকে বেশ বাইরে ফিল্ডিং করতে হয়েছে। এ কারণে সে সতীর্থদেরকে প্রয়োজনীয় পরামর্শও দিতে পারে নাই।
বিসিবি সভাপতি না-কি এই গোপন তথ্য প্রকাশ করে দেয়াতে ক্ষেপেছেন।
তাহলে তারা কি চাচ্ছিলো? দল খারাপ করার অযুহাতে মুশফিককে সরিয়ে দিতে? বুড়া বুড়া বলে অভিজ্ঞদের সরিয়ে দেয়ার চক্রান্ততো অনেক আগেই শুরু হয়ে গিয়েছিলো।
আমার কাছে তো মনে হয় এই দুইটি টেস্ট কিছু চক্রান্তেরই আউটপুট। নয়তো এতোদিন ধরে কিপিং করে আসা মুশফিককে কেনো বল ধরতে না পারার বদনাম শুনে বাইরে ফিল্ডিং করতে হবে?
বেশ কিছুদিন যাবৎই শোনা যাচ্ছিলো দল গঠণ, ফিল্ডিং, টসে জেতার পরের সিদ্ধান্তগুলো ক্যাপ্টেন নিতে পারে না। এগুলো অন্য কোথাও ঠিক হয়। তো সে কারণে ক্যাপ্টেনকে কেন বলির পাঁঠা বানাতে হবে?
মুশফিক গোমর ফাঁক করে সঠিক কাজটাই করেছে। নয়তো ভবিষ্যতে অনেকেই বলির পাঁঠা হইতো।
অবশ্য এখন আর দলের বাজে পারফর্মেন্সের জন্য মুশফিককে দোষ দিয়ে সরাতে না পারলেও গোমর ফাঁকের অযুহাতে তার ক্যাপ্টেন্সী বাদ হয়ে যাবে মনে হয়।
শাঁখের কড়াতের পাল্লায় পড়েছো ভায়া

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


