somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির অপালাপ-৩ রিক্সা ভ্রমণ-২

২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতির অপালাপ-৩ রিক্সা ভ্রমণ-২
বছর আট/নয় আগের কথা।

একদিন আমার এক পিচ্চি কালের বন্ধু, সদ্য মালয়েশিয়া ফেরত জালালের সাথে রিক্সায় কোথাও থেকে শনির আখড়া যাচ্ছিলাম। সে মালয়েশিয়ায় থাকাকালীন নারী সংক্রান্ত কিছু অভিজ্ঞতা শেয়ার করছিলো। কিছু বিষয় নিয়ে তার সাথে তর্ক হচ্ছিল। বন্ধু বলছিলো যে, স্পর্শ বা সৌন্দর্য উপভোগ বিনে ভালোবাসা অর্থহীন এবং ভঙ্গুর। রসাত্বক আলাপে আমার ভূমিকা ছিলো নজরুল টাইপ প্রেমের সমর্থক হিসেবে। এ নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলার পরও আমার বন্ধু তার সিদ্ধান্তে অটল ছিলো। গল্প আর তর্ক করতে করতে রিকশা শনির আখড়া এসে থামলো। ১৭/১৮ বছরের রিকশাওয়ালা ছেলেটা ভাড়া নেয়ার সময়ে বেশ জোর গলায় বললো "স্যার, আপনার কথা একটুও ঠিক না। প্রেম এমন না। ভালোবাসা এমন না। ভালোবাসা গায়ের রং বা ফিগার দেখে হয় না।"

একজন রিক্সাওয়ালার সাথে প্রেম ভালোবাসার সংঙ্গা নিয়ে আলোচনা করার কোন ইচ্ছা আমাদের থাকার কথা ছিলো না। আমার বন্ধু হয়তো একটা ধমকই লাগাতো। কিন্তু ছেলেটা হঠাৎ হাউমাউ করে কেঁদে দিলে হতচকিত হয়ে তাকে জিজ্ঞাসা করলাম সে কাউকে ভালোবাসে কি-না।

ছেলেটা খুব অভিমানের সাথে আঞ্চলিক ভাষায় জানালো যে সে গ্রামে একটা মেয়েকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা তার সাথে বিয়ে দিতে চায় নাই।
- মেয়ের বাবা কি করে?, প্রশ্ন করলাম।
- ভিক্ষা করে, কাঁদতে কাঁদতে ছেলেটা জবাব দিলো।
মেয়ের বাবাকে বিয়ের কথা বলাতে মেয়ের বাবা তাকে শর্ত দিয়েছিলো উপার্জন করে দেখাতে হবে, এবং কিছু টাকা দিতে হবে। পুরাই সিনেমার কাহিনীর মতো টাকা জোগাড় করার জন্য ছেলেটা ঢাকায় আসে প্রায় ৬ মাস আগে। আসার আগে মেয়ের বাবার কাছ থেকে প্রতিজ্ঞা নিয়ে এসেছে যে সে না ফেরা পর্যন্ত যেন মেয়েকে অন্য কোথাও বিয়ে না দেয়। মেয়ের বাবাও তাকে কথা দিয়েছিল যে তারা অপেক্ষা করবে।
ছেলেটা ঢাকায় এসে রিক্সা চালিয়ে টাকা জমিয়ে মাসখানেক আগে যেয়ে দেখে মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ের বাবা শুধু বলেছে এর মধ্যে অন্য কারো কাছ থেকে টাকা পেয়েছে, এই ছেলেটা যে ফিরে আসবে সেই বিশ্বাসটা মেয়ের বাবার ছিলো না।
এসব বলে রিক্সাওয়ালা ছেলেটা কাঁদতেছিলো।
সান্তনা দেয়ার মতো কিছু না পেয়ে বললাম-
-যাই হোক এমনতো হতে পারে যে মেয়েটা এখন যেখানে আছে, সেখানে ভালোই আছে, যেহেতু তাকে ভালোবাসো সেহেতু তার ভালোর জন্য দোয়া করো।
ছেলেটা উত্তর দিলো
- না, না, মাইয়াটা আর কোথাও ভালো থাকবে কি করে, কারো কাছে ভালো থাকবে না।
- কেন? কেন?তুমি কেমন করে বুঝলে?
- ওই তো চোখে দেখতে পারে না। জন্মান্ধ।

চলে আসতে আসতে একবার পিছন ফিরে দেখি ছেলেটা নিঃশব্দে কানতেছে আর দুই হাত দিয়ে চোখের পানি মুছতেছে।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

×