বিরান প্রান্তর জুড়ে বুনো ঝোপ ছেয়ে গ্যাছে
হাহাকার তোলে বাতাসের বুকে কাপন
পানি নেই, শুষ্ক লগনে পাখিরাও হারিয়েছে
পোকারা করেছে ছায়ারে আপন
_
মেঘের সাথে আড়ি পেতেছে পাহাড় চুড়ো
ছটাক ছটাক বেদনার মরুতে রুক্ষ হাসি
ভুল করে শান্ত হয়ে যায় উচ্ছসিত সমুদ্র
চাদনী কন্যাও অসুখ রাতে হয় বিনাশী।
=============================================
অতঃপর এক বিকেলে এসেছিলো কোকিল
গেয়েছিলো গান, দিয়েছিলো স্বপ্ন স্বপ্নিল
আবার সেই পথে ফিরে এলো মূর্ছনা
দিয়েছিলো সুর, হয়েছিলো বঞ্চনা
_
আর তারপর থেকে শালিক পাখি একাই থাকে
ভাবে আর ভাবে, কতো কি যে ভাবে
দোয়েলের শিসে হারিয়ে যাবে সে
এই শীত যাক যেভাবেই হোক পরের গ্রীষ্মে।
=============================================
হয়েছে সময় খোলস বদলাবার, ডাকছে ব্যাঙ
এঁটো কাঁদা ঘেটে হয়েছি অভিশপ্ত, ধুতে হবে ঠ্যাং
রাত বিরেতে শেয়ালের ডাকে ভয়ে কাপে মুরগীর ছা
অন্ধকার সয়ে সয়ে তীব্র আলোতেও দেখি সব আবছা
_
পৃথিবীর সরু পথে একে একে আসে জঞ্জাল রূপ
সবুজ শ্যামলিয়ার যেদিকেই তাকাই ধ্বংসস্তূপ
কেঁদে কেটে অস্থির অভিমানী সময়েরা বিভ্রান্ত
নিশ্চল বুড়োদের দল চুপ করে রয়, আজি বড্ড ক্লান্ত।
=============================================
মাছরাঙাদের ভিড়ে খুজে ফিরি এক ডাহুক
ফড়িং সাথী ঘাসের ডগায় জমেছে অন্ধকার
ভালোবেসে পাথর দিয়েছে ফুলের আকার
চারিদিকে বিপুলা আবোছায়াতে প্রেমের অন্য রূপ
_
ঐ ছায়াপথ জুড়ে দ্যাখ শুধু চোখ আর চোখ আমারি
তবু তো দিলি ফিরায়ে, অভিশাপ চাঁদ খসে পড়ুক
বিদগ্ধ চুলোর আভাতে পুড়ে পুড়ে হোক অপরূপ
আমি চলে যাই, তবু ঘিরে থাকি কোন এক অপ্সরী।
=============================================
নিরজনও জোস্ন্যা কাব্য লিখেছিলেম তোমাকে ঘিরে
তুমি জোস্ন্যা ভীষণ ভালোবেসে কুড়িয়ে নিলে রসটুকু
আমি আটি ঘিরে রচে যাই একাকী একটি ছায়া
ভুবনপতি দিয়েছিলো সবই তোমায় দেয়নিকো মায়া
_
আমি একে একে এঁকে চলি ভাঙ্গা আয়নার গান
কাচে কাটে ধারে কাটে হাত, পদ্ম ফুল বেচে রয় অম্লান
পাপড়িরা ঝরে যায় হয় না তো দেখা তবু
প্রত্যেক সন্ধ্যায় পাখিরা ফিরে আসে আপন নীড়ে।
=============================================
ঐ রোদ্র পথে আসে না শুকতারা
ক্ষণিকের বন্ধ্যা সময় নিয়ে যায় শুধু
প্রান্তরে প্রান্তরে মাথা কুটে কারা?
জানে পাথরের বুকে ফোটে না ফুল তবু?
_
নিয়তির রেখায় প্রকৃতির ছলা
জেনে শুনে তবু হয় না যে বলা
কোন এক ভোরে ভেবে চলে মরু
এক বুকে ফুটিবে ঘন ঘোর তরু।
=============================================
দাড়কাকের চোখে ভাসে সমুদ্রের উচ্ছাস
ফেনায়িত আকাশের নীল, নিত্যকার অভ্যাস
নেচে চলে ময়ূর পেখম মেলে, আড়ালে নর্তকী
সে মনের ভাবনা কেউ জানে? জানে সেও কি?
_
তবু কেউ ঝলসে যায় জোনাকীর আলোয়
কেউ নদী হয়ে বহে অশ্রু ফোটায়
আর আমি একা একা ভাবতে থাকি
আমার সমগ্র জুরে ধারন করেছি তোমার প্রতিচ্ছবি।
=============================================
বিঃদ্রঃ মডারেটর কে বলছি এই পোস্ট একটু আগেই একবার দিসি কিন্তু ওইটা শো করে না ক্যান? আর গেলই বা কই?
এই খণ্ড কবিতা গুলোই আমার আজকে বিভিন্ন পোস্টে করা মন্তব্য ছিলো। অবশ্য ফেবুতে, তাই ব্লগেও শেয়ার দিলাম।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।