কৃষ্ণচূড়া গাছের কাছে কৃষ্ণচূড়া গাছ
কৃষ্ণচূড়া ফুলের কাছে আমার ইতিহাস।
কৃষ্ণচূড়া গাছের সাথে কৃষ্ণচূড়া মন
কৃষ্ণচূড়া পাতার কাছে বলছি অকারণ।
কৃষ্ণচূড়া গাছের নিচে ফর্সা দীঘল পা
কৃষ্ণচূড়া গাছ কি জানে ও পায়ের অভীপ্সা?
কৃষ্ণচূড়া গাছের নিচে ঘাসের সাথে দেখা
কৃষ্ণচূড়া ঘাস কি জানে দীঘল পা’টা একা?
কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া একার দুঃখ রাখো
সবুজ কেনো, তোমার গায়েও নীল দুঃখ মাখো।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


