somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিক ও খাইরুল কে নিয়ে টুকরো টুকরো কথা

১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাত্‍ করে হয়তো কখনো দেখা হয়নি কবীরের টঙ্গে, বাস স্ট্যান্ডে কিংবা ক্যাম্পাসের কোনো এক কোনায়। উচ্ছস্বরে হয়তো বলা হয়নি, "কিরে কি খবর?" ওরাও হয়তো বলেনি "ভাই- টার্মটেষ্ট, ল্যাব....জীবনটা পুরা লাইফ হয়ে গেছে।"
কনকনে শীতের ম্যাড়ম্যাড়ে দুপুরে সমরেশ মজুভদারের 'সর্বনাশের নেশায়' বুকে নিয়ে কখন যে কোথায় চলে গেছি, বুঝতে পারিনি। একদম হঠাত্‍ করেই শামীমের (২০০১ ব্যাচের পুলিশের গুলিতে নিহত) সাথে দেখা। আক্কেল দাত সহ... সব দাত বের করে হাসছে আর বলছে" কিরে নুপুংসক ভালোইতো আছিস।"
ওর স্বচ্ছ দাতের ঝলকানিতে আমার চোখ ঝলসে যায়। চোখ বন্ধ করেই বললাম, "কেমন আছিস?"
চোয়াল শক্ত করে বললো, "এক ঝাঁক অমেরুদন্ডী প্রানীদের রেখে এসে কি ভালো থাকা যায়?"
আমি হাঁটছি তো হাঁটছি জীবনানন্দের ঘাঁড়ে ভর করে কুয়াশাময় কোনো নদীর পাড় ধরে। আমার পা ধরে ধরে নদীটা এগিয়ে আসছে ঠিক, ক্যাম্পাসের মাঝ বরাবর। চেতনা'৭১ এর গা ঘেঁষে যুগল স্বরে তীব্র হাসছে আমার দুই সহোদর। কদম গাছটা অপরাধী চোখে প্রবল দুলছে, নত মস্তক হয়ে আছে সমস্ত জারুলের দল। ওদের কন্ঠে ক্যাম্পাস ময় প্রতিধ্বনিত হয় রুদ্রের কোনো এক কালে লেখা কবিতা,
"একা একা ওই দেখো পালায় ভীরুরা,
স্বজনের দগ্ধ দেহ নির্বিকার দুপায়ে মাড়ায়ে যায়,
বৃদ্ধ জননীর লাশ ঠেলে ওই দেখো কাপুরুর কিভাবে পালায়।"
আমি অস্পষ্ট স্বরে দাতে দাত চেপে বলি, "বিগত ১৫ বছরে আমরা সবচেয়ে ভালো আছি।"
আমার মুখ শুকুরে চেঁটে যায়.... .
-----------------------ইমরান (অনিক ও খাইরুল এর বন্ধু)

অনিক আমাদের কলেজের বন্ধু ছিল। গতকাল ওর মৃত্যুর খবর আমি বিশ্বাস করতে পারছিলাম না। অনিক এবং খায়রুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই।
-----------------------ইমরান (অনিক এর কলেজ বন্ধু)

খাঁটি সোনা ফেলিয়া যে নেয় নকল সোনা সেজন সোনা চিনে না........................। আমরা হলাম অসভ্য বাঙালী। দুটি
সম্ভাবনাময় সোনারখনিকে হত্যা করলাম।
-----------------------কান্তা

মন টা অনেক খারাপ হয়ে গেল/কবে আমাদের বিবেক জাগবে/ কবে আমরা ঘরে ফেরার নিশ্চয়তা পাব .......দুটো তাজা প্রাণ, দুটো সম্ভাবনাময় জীবন, দুটো প্রতিভা .......এভাবে আর কত/ এই দেশের নীতি নির্ধারকদের প্রতি, এই দেশের সরকারের প্রতি, এই দেশের প্রশাসনের প্রতি আর কতগুলো মুকুশধারী সুশীল সমাজে জানওয়ার দের প্রতি ঘেন্না ধরে গেছে/ অনিক খায়রুল তদের কাছে মাফ চাওয়া আর ক ফুটা অশ্রু ছাড়া আর কি বা করার আছে ভাই/ এই হিরক রাজার দেশে আমরা সাধারণ মানুষ রা যে বড় অসহায়.....হায় রে অভাগা দেশ, হয় রে অভাগা জাতি ...
-----------------------Ashm Che

খাইরুল আর অনিকের এই অপমৃত্যু কোনদিন মেনে নিতে পারব না......যারা আমার এই দুই ছোটভাইকে খুন করেছে তাদের হাজার বার ফাসি হলেও তাদেরকে ক্ষমা করতে পারব না......শুধু তাদের মুখে প্রচন্ড ঘৃন্নায় থু থু দিতে ইচ্ছে করছে,যদি নিজের হাতে শুয়োরগুলোকে খুন করতে পারতাম......
-----------------------Aoronno Hasan Akib

সবাইকে অনুরধ করছি দয়া করে আপনারা লেখাটি শেয়ার করুন এবং আমাদের পেজ এ এসে আমাদের সাঁথে থাকুন

facebook group link: https://www.facebook.com/StopKillingStudents
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কি আছে কারবার

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩


ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই... ...বাকিটুকু পড়ুন

সিংহাসনের লড়াই: নেকড়ের জয়ধ্বনি ও ছায়ার বিনাশ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮



“Game of Thrones: Winter is coming” - এর ছায়া অবলম্বনে।

বাংলার আকাশে এখন নতুন সূর্যের আভা, কিন্তু বাতাসের হিমেল পরশ এখনো যায়নি। 'পদ্মপুর' দুর্গের রাজকীয় কক্ষের একপাশে বিশাল মানচিত্রের দিকে তাকিয়ে... ...বাকিটুকু পড়ুন

৭১ পরবর্তি বাংলাদেশ ( পর্ব ০৮)

লিখেছেন মেহেদী আনোয়ার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩


মুক্তিযুদ্ধে ‘ত্রিশ লাখ শহিদ হয়েছে'— এই দাবি বিশ্ববাসী প্রথম জানতে পারে ৩ জানুয়ারি ১৯৭২ সালে সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পত্রিকা ‘প্রাভদা'তে প্রকাশিত এক সংবাদ নিবন্ধে। দু'দিন পর চট্টগ্রাম থেকে প্রকাশিত... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

×