somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!:#P !:#P আজ যে আমাদের ব্লগের ত্রিরত্নের জন্মদিন !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।

.........................
আসলেই পুরনো দিনগুলি ভোলা যায় যায়, তেমনিভাবে আমিও ভুলতে পারিনি আমাদের এই প্রিয় ব্লগের ত্রিরত্নের জন্মদিন। একটা সময় ছিল যখন এই ব্লগকে একঝাক ব্লাগার অতি আপন করে নিয়েছিল। সারাক্ষণ নানা রকম পোষ্ট দিয়ে তারা মাতিয়ে রাখত পুরো ব্লগবাসীদের। আজ সময়ের ফেরে ও নানাবিধ যৌক্তিক কারণে আমারদের সামু হারিয়েছে সেই সব রত্নসম ব্লগারদের।
যাই হোক বছর ঘুরো আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন।
আসুন ব্লগে যারা নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।

১) অপ্সরাপু / (শায়মা)

২) নাফিস ইফতেখার

এবং
৩) শামীম ভাইয়া

তাদের উপহার দেয়া পোষ্টগুলোর মধ্যে প্রিয় ৫টি পোষ্ট দেখতে পারেন এখান থেকে।

১) অপ্সরাপু / শায়মা
আমাদের পরী আপু, আমি অবশ্য এ্যাঞ্জেলিকা আপু বলে ডাকি :) তিনি কি পরিমাণ কষ্ট করে পোষ্টগুলো করেন তা তার ব্লগবাড়িতে খানিকক্ষণ বেড়িয়ে আসলেই বুঝবেন। শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর একসময় শায়মা নামেও ব্লগিং করে চলছেন। তার নানাবিধ বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। একসাথে জব, বাসা-বাড়ি ও ব্লগিং কিভাবে সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই এক বিস্ময়! অপ্সরা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের রঙিন শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
সামুতে একজন ব্লগারকেই বস ব্লগার বলা হয়ে থাকে। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। আগে কর্মজীবনের ব্যস্ততা থাকলেও তিনি মাঝে মাঝে ব্লগে আসতেন কিন্তু সদ্য বিয়ে করার পর মনে হয় তার এই ব্লগবাড়িকে তিনি ভুলে গেছেন! তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা তার জন্মদিনের সাথে সাথে তার সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাই।

৩) একরামুল হক শামীম
এক সময়ের নিয়মিত ব্লগার আমাদের শামীম ভাইয়া। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সহকারী জজ হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। আশা রাখি ভাইয়া আবার নিয়মিত না হোক মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারবেন :) সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। আমরা শামীম ভাইয়ার আরো সমৃদ্ধি কামনা করছি। শুভ জন্মদিন।
...............................................

জানি হয়ত অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও ফিরে আসা যায় না। তবুও ইচ্ছে হয় আবার সবাইকে যদি একসাথে ব্লগে পেতাম।
পরিশেষে সবাই অনেক ভাল থাকুক সেই কামনা করি।
ভাল থাকুক স্মৃতিগুচ্ছ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৫
২৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×