ঈদের পর আজ আজ পূজার আনন্দ ও শেষ হতে চললো আর বাকি নেই সময় ।
আবার ব্যস্ত নগরী, শহর, বন্দর, রাজপত অলি গলি,
রমজানের সিয়াম সাধনার পর মুমিনদের জন্য ঈদের খুশি
কে মুমিন হয়েছে কিংবা হয়নি আর খবর আল্লাই ভালো জানেন
তবে গতকাল তাকওয়া অর্জন হয়েছে কিনা তার পরীক্ষার গল্প শুনলাম
ঈদের দিনে পাড়ার ছেলেরা পরীক্ষা নিবে কে কে তাকওয়া অর্জন করেছে
তার জন্য একটা অভিনব পরীক্ষা র আযয়াজন ও তারা করলো এভাবে
দশ টাকার একটা নোট কে সূতায় বেধেঁ রেখে দিবে রাস্তায়
আর সূতার অন্য প্রান্ত থাকবে একজনের হাতে । ( বিভিন্ন জায়গায় এভাবে আরো কয়েক জন প্রস্তুত)

ঈদের নামাজের পর ই শুরু হলো পরীক্ষা
লোকজন রাস্তা দিয়ে যাওয়া সময় প্রথমে যে দেখলো রাস্তায় টাকা পরে আছে
সে তো অবাক কার টাকা ...
যেই না টাকার দিকে হাত দিতে যায় টাকা তার আরো সমনে চলে যায় ।
এভাবে ই তিন চার কদম চললেন তিনি তার আর কি
সেই ব্যক্তির তাকওয়া পরীক্ষা হয়ে গেল। (দুনিয়ার মানুষের তৈরি করা পরীক্ষায় )
এভাবে আর কতক্ষণ চলার পর আর পরীক্ষা করা গেল না মানুষ ইতিমধ্যে বুঝতে পেয়ে ভিড়জমিয়েছে
কার পর ই পাশের লোকরা সর্তক করে দেওয়া জন্য সবাই এক বাক্যে বলে দেয় ও দিকে যাবেন না ।
ইত্যাদি নানান কারণে আর পরীক্ষা করা যায় নি ।
তবে তাদের বাহবা দিতে হয় এই অভিনব পদ্ধতি আবিস্কারের জন্য ...
আচ্ছা এভাবে আমাদের দেশের অফিস আদালতে ব্যবসায়
বাণিজ্যে সকল কর্মে এমন পরীক্ষা আয়োজন করা যায় না
এভাবে হয়তো আমাদের কেউ কি ধর্মীয় উৎসব থেকে শিক্ষা নিতে পারেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


