ভোটে জেতার জন্য শেখ হাসিনা বলছিল ডিজিটাল বাংলাদেশের কথা, কিন্তু একটা শব্দ বলতে ভুলে গেছিলো - "বিদুৎবিহিন"!! দিনের ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টাই বিদুৎ থাকে না, আর বিদুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব বলেও মনে হয় না।
ক্ষমতা পাবার পর পর "তাদের" সূর পাল্টেয়ে যায়, বলে গত সরকার ২০০০ কোটি টাকা ব্যায় করেও ১ মেগা ওয়াট বিদুৎ উৎপাদন করেনি। "আমাদের" সময় নিবে বিদুৎ ব্যবস্থা ঠিক করতে।
"তারা" যা খুশী করুক এ দেশের মানুষ এতো পেচাল শুনতে চায় না। কথায় বড় হয়ে কোন লাভ নেই। আর সেই পুরানো রেষারেষী একে ওপরের সাথে এবং এভাবেই আবার ৫ বছর শেষ করবে, তারপর নতুন সরকার এসে আবারও একই কাহিনি করবে।
তাহলে ভালোটা কে? কে এই দেশের মানুষের জন্য সত্যিকার অর্থে কাজ করবে?
কবির ভাষায় বলতে হয়:
জন্মাবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে
কাজে বড় হবে।
(কবিতাটার প্রথম লাইন ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।)
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


