সম্প্রতি ঢাকার রাস্থায় বের হলে শোনা যায় বাসের হাইড্রোলিক ভেপুঁ যা কিনা বিরক্তিকর। শহরে হাইড্রোলিক ভেপুঁ বাজানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ কিন্তু তারপরও কেউ মানছে না। বাড়ছে শব্দ দূষণ। ট্রাফিক পুলিশদের সামনে বাজাচ্ছে এই হাইড্রোলিক ভেপুঁ, পুলিশদের কোন বিকার নেই!!
এই বাস মালিকেরা মানুষ কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আর ওই পুলিশরা!! ওরা যে কি তা বলা দূষকর, অত্যান্ত মানুষ না এটা নিশ্চিত।
সামুর সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষন করি এই ব্যাপারে। সাংবাদিকরা দেশের আনেক বিষয়ে অনেক গুরুতপূর্ণ ভুমিকা রাখে। তাই আপনাদের কাছে আবেদন যে আপনারা এই হাইড্রোলিক ভেপুঁর ব্যাপারে সবাইকে জাগ্রত করূন। কিছু বাস কোম্পানির নাম বলতে পারি আপনাদের জন্য: প্রভাতী-বনশ্রী, আজমেরী, পান্জেরী, গাজীপুর পরিবহন লিঃ, ইত্যাদি। এদের প্রায় সব বড় গাড়ীগুলোয় এই হাইড্রোলিক ভেপুঁ লাগানো আছে।
সবার সহযোগিতা ও সচেতনতা কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


