খোলা চিঠি আবেগের খামে
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রদ্ধেয় স্যার
জানি আপনার কাছে কখনোই আমার এ চিঠি পৌঁছাবে না । মানুষ মড়ে গেলে নাকি আকাশের তারা হয়ে যায় ,আমি রাতের আকাশে সবচেয়ে বড় তারা টায় খুঁজি , জানি সেটিই আপনি, আর পাঠিয়ে দেই কিছু আবেগ মাখানো ভালবাসা । চিঠি না পৌঁছালেও আমার এ ভালবাসা টুকু ঠিকয় পৌছায় । অনেক কথা লিখতে ইচ্ছে করে । মনে অনেক প্রশ্ন উকি দেয় প্রতিনিয়ত ।জানি কখনোই আর এসব প্রশ্নের উত্তর পাবো না । নিজে নিজে উত্তর গুলোর খোঁজার বৃথা চেষ্টা চালাই ।আপনি শিখিয়েছিলেন চাঁদ কে দেখার নিয়ম ,জ্যোৎস্না উৎসব কিংবা বর্ষার বৃষ্টিতে ভিজে কদম ফুল খোঁজা। সাধারণ অনুভূতি গুলিকে কি করে সাজিয়ে নিতে হয় অসাধারণ মুহূর্তে । ব্যস্ত নগরীর রাজপথে কিংবা ফুটপাতের কোন ভাঙ্গা চায়ের দোকানে শান্তি খোজা ।মনের গহিনে একে দিয়েছিলেন এক সাধারণ স্বপ্ন বালকের প্রতিচ্ছবি ।
মহাপুরুষেরা শুধু কল্পনার রাজ্যে বিদ্যমান । স্যার আপনি কি জানেন আপনি আমার কাছে বাস্তব জগতের মহাপুরুষ ।আপনার রেখে যাওয়া বুলি গুলোতে আঁকড়িয়ে স্বপ্ন স্নানে বিভোর থাকে অজস্র তরুণ ।
প্রতিবছর অপেক্ষায় থাকি আপনার বইয়ের । অপেক্ষা এখন অপেক্ষায় থেকে যায় ।প্রকৃতি সত্যিই নিষ্ঠুর আচরণে বেঁধেছে আমাদের ।আজ আপনার জন্মদিন , যেখানেই থাকেন ভালো থাকবেন ।শুভ জন্মদিন !!
ইতি
আপনার একজন ভক্ত,
যার চোখে আপনি মহাপুরুষ ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো...
...বাকিটুকু পড়ুন
দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন