ওপেন রিলেশনে বিশ্বাসী তিনজন ভাজা নারী
পরস্পরের সাথে দুঃখ নিয়ে কথা বলছিল।
প্রথম জন- দুঃখ আমাদের তিনজনকে একত্রিত করেছে।
কথাটা এভাবে বলা যায়, আমাদের তিনজনের দুঃখই এক,
তাই আমারা একত্রিত হয়েছি।-বলল দ্বিতীয় জন।
তৃতীয় জন- আমার মনে হয় তোমরা বিষয়টি ভুলভাবে দেখছ।
আমাদের চিন্তাই আমাদের একত্রিত করেছে।
আসলে দুঃখ জিনিসটাই কি?
নির্ভরতা এবং বাস্তবতার ব্যবধান-প্রথম জন বলল।
তা ঠিক কিন্তু এই ব্যবধান কতটা কমিয়ে আনলে
দুঃখের মাত্রা হাল্কা হবে- দ্বিতীয় জন বলল।
প্রথম জন- আমাদের দু্র্বলতাই দুঃখ যা
নিজের সাথে প্রতারণার উৎসাহ দেয়।
অত্যন্ত চরম মুহূর্তে আমরা লজ্জিত হই, নিজেকে আবিষ্কার করে।
আসলে দুঃখের মাত্রা কমিয়ে আনার কোন পথ নেই।
দ্বিতীয় জন- তা কি করে হয়, তাহলে আমরা বেঁচে আছি কেন?
একটা জীবন, জীবন ছাড়া আর কিছু নয়।
হয়ত বেঁচে থাকাই আমাদের নিয়তি।
বলতে পার নিজেদের কাছে পরাজিত হয়ে
আমরা লঘু দণ্ডে দণ্ডিত এবং মৃত......।
দ্বিতীয় জন- কিন্তু মৃত্যু আমাদের দেহকে অসাড় করেনি।
সন্তান উৎপাদনের বৈধ কিংবা অবৈধ কোন ক্ষমতা আমাদের নেই
আমরা শুদ্ধ হতে পারিনা-- বলল প্রথম জন।
তৃতীয় জন- এসো আমরা ছলনা হই, অশুদ্ধ হই, অমঙ্গল হয়ে
গলা অব্দি ডুবিয়ে বেঁচে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

