somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসম্পূর্ণ স্বপ্ন অতঃপর মৃত্যু বার্তা

০৭ ই জুন, ২০১৬ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কলারশিপ পাওয়ার পর আনন্দে গ্রামে যেতে ইচ্ছা হচ্ছিলো খুব কারন শুধু আব্বা-আম্মা দুই জনেই গ্রামে থাকে । আব্বাকে ফোনে জানিয়েছি স্কলারশিপের কথা কিন্তু আম্মাকে এখনো বলা হয় নি । নাহ ! আর থাকতে পারছি না । বাসায় এসে হুট করেই ব্যাগ গোছানোর শুরু করলাম তারপর কমলাপুর গিয়ে কুমিল্লার বাস ধরে সোজা কুমিল্লার পথে ..


প্রচন্ড গরম পরছে তার উপর আবার ভ্যাবসা গরমের ভাব । বাড়িতে পৌছাতে সন্ধ্যা হয়ে গেল । গিয়ে দেখি আম্মা ঘুমিয়ে গেছে তারপর তিন জনে মিলে রাতের খাবার খেয়ে নিলাম । তখন -১০ টা বাজে , এত সকাল তো ঘুম আসবে না তার চেয়ে বরং বাহির থেকে একটু ঘুরে আসি , সিগারেট ও খেয়ে আসি .


গ্রামে এখন আর আগের মত যখন তখন যাকে তাকে পাওয়া যায় না । তাই একলা দূরে একলা একটা ব্রিজের উপর গিয়ে সিগারেটে ফুক দিলাম , ভালোই লাগছিলো ! ভাবছিলাম , দেশ থেকে এবার বিদায় নিতে হবে । কষ্ট লাগছে আম্মার জন্য ! আম্মা খুব দ্রুত একা হয়ে গেলো এটা ভাবতে পারছি না । খুব কষ্ট হবে আম্মার । বড় ভাইয়া -৬ বছর আগেই বিদেশ পাড়ি দিয়েছেন আর ছোট বোনটা তো অনেক আগেই আর্মিতে চলে গেলো । মাঝ খানে ছিলাম শুধু আমি । কিছু দিন আম্মা সকাল-বিকাল ফোন করে কান্নাকাটি করত , আর বলত , তোরা যে কোন একজন আমার কাছে থাকতেই হবে , না হলে আমি থাকতে পারবনা , মরেই যাব !

আরেকটা সিগারেট ধরালাম । প্রিয় মানুষটির কথা মনে পড়ে গেলো , একদিন সে কান্না করে বলেছিলো , "প্লিজ তুমি কখনো দেশের বাহিরে যেও না , তুমি চলে গেলে আমি থাকতে পারব না " । কিছুদিন আগে শুনেছি সে ভালোই আছে ! ধুম-ধাম করে বিয়ে করে সুখেই আছে । আমিও মন্দ নেই !

রাত ১ টা বাজে ! গ্রামে রাত ১ টা মানে শেষ প্রহর । আর বাহিরে থাকা যাবে না । বাড়ির পথে রওনা দিলাম । প্রচন্ড গরম পরছে তার উপর কারেন্ট নেই ! জানালা খোলা রেখেই ঘুমিয়ে পড়লাম

হটাত কে যেন দরজা ধাক্কাতে লাগলো ! আমি উঠে গিয়ে দরজা খুললাম , খোলার সাথে সাথে একটা মানুষ আমাকে বলল , "কি ব্যাপার আপনি কলা খেয়েছেন কলার টাকা দেন নি কেন" ? আমি বললাম , "ভাই কখন কলা খেয়েছি আর আপনার কলার টাকা আমি দেব না কেন ? সাথে সাথে আবার বলল , "দেখেন আপনারে সাবধান করে দিচ্ছি , পরের বার আর সুযোগ পাবেন নাহ , আপনার সাথের দু -জনকে নিয়ে গেছি " কথাটা মনে রাইখেন !!! আমি সাথে সাথে দরজা -জানলা সব বন্ধ করে দিলাম , আর আঝরে ঘামতে লাগলাম । পাশের রুম থেকে আম্মা বলল , "দরজা-জানলা খুলে দে , ঠাণ্ডা বাতাস আসবে "


কথা গুলো কাউকে বলিনি কিন্তু সে দিনে এই অসম্পূর্ণ বার্তার প্রতি উত্তর আজও খুঁজি ? আর মনে মনে ভাবি , আমার মৃত্যু কি খুব নিকটেই ?
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ১২:৩৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×