somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ মিজান
অন্যায় অপশক্তির বিরুদ্ধ্যে সোচ্চার কন্ঠধ্বনি, মুক্তবাক, স্বাধীন চিন্তা, প্রগ্রেসিভ রাজনৈতিক চর্চার মাধ্যমে সামাজিক বৈপ্লবিক পরির্তন চাইযুক্তিহীন কথা মূল্যহীন। কিছু কিছু লোক আছে যারা অযুক্তিক অসত্য কথা বলে বেড়ায়। এদের কথার মূল্য খুবই কম। যুক্তি যু

ফারাও বা ফেরাউন প্রেতাত্ত্বা, প্রেক্ষিত বাংলাদেশ

৩০ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংক্ষেপে বলি-
সম্রাট রামেসিস, যাকে আমরা ফেরাউন বলে চিনি। তার মন্ত্রী ছিল হামান। চালাক লোক। সম্রাটের নিকট সংবাদ এলো, প্রজাদের দাস বানানো, ওদের নিয়ন্ত্রণ করা সহজ নয়, ওরা ধুরন্ধর। সম্রাট চিন্তায় পড়লেন, দাস না হলে পিরামিড হবে কেমন করে? প্রধানমন্ত্রী হামান সম্রাটকে মন্ত্রণা দিলেন, ‘ইজিপ্টে চল্লিশ বছরের জন্য বিদ্যালয়গুলো বন্ধ করে দিন। এই চল্লিশ বছরে যত মূর্খ জন্মিবে ওরা দাসত্বে অনীহা প্রকাশ করবে না।’


তাই হলো, চল্লিশ বছর পর রামেসিস ঘোষণা করলো, ‘আমি ঈশ্বর, তোমাদের জন্ম, মৃত্যু, ভাগ্য সবই আমার নিয়ন্ত্রণে।’ মূর্খ ইজিপশিয়ানরা সম্রাটকেই ঈশ্বর বলে স্বীকার করলো।

বাধ সাধলো একমাত্র প্রগতিশীল চিন্তার কিছু মানুষ, যাদের ইসলাম ধর্মের পূর্বপূরুষ বলে মানা হয়, এদেশে তাহাদের ইয়াহুদী বললে সহজেরই চিনতে পারেন, ওরা গোপনে শিক্ষা গ্রহণ করেছিল, তাই রামেসিসকে ঈশ্বর মেনে নেওয়ার যুক্তি খুঁজে পেলো না।

তখন সম্রাট ঘোষণা দিলেন, ‘ইয়াহুদী পুরুষদের হত্যা করো, নারীদের হেরেমে এনে যৌনদাসী বানাও। নবজাতক ছেলে হলে তাকেও হত্যা করো, মেয়ে হলে বাঁচিয়ে রাখো ভবিষ্যৎ যৌনদাসী করার জন্য।’



সে আদেশই বাস্তবায়িত হচ্ছিল, কিন্তু মুসার পিতা-মাতা সন্তানকে না মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। এই মুসাই একদিন ত্রাণকর্তা হয়ে রামেসিস বা ফেরাউনের কবল থেকে, বন্দিদশা ইয়াহুদীদের উদ্ধার করলেন।

এনসিটিবির পাঠ্যবইয়ে ভুল নিয়ে হৈচৈ থামেনি এখনো, এই ফাঁকেই ঘটলো নতুন কাণ্ড। সংবাদ এলো, গাইবান্ধায় স্কুল ভস্মীভূত, পুড়েছে এসএসসির প্রবেশপত্র।

ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণউন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড হয়। এই “আগুনে অফিসকক্ষ, শিক্ষক মিলনায়তন ও পাঠাগারসহ ১০টি ক্লাস রুম, আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম, আসন্ন এসএসসি পরীক্ষার ৭৭ জনের প্রবেশপত্র এবং ২০ হাজার এসএসসি ও জেএসসি পাস শিক্ষার্থীদের সনদপত্র পুড়ে গেছে।”


কী পুড়েছে, আর কী পোড়েনি প্রশ্ন ওটা নয়, পুড়েছে এটাই সত্য। কেন পুড়েছে? শিক্ষার্থীদের কান্না দেখে আমারও হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করেছে। আমরা কী রামেসিসের সেই অধঃপতিত ইজিপশিয়ানদের মতো হয়ে যাচ্ছি? বর্তমান বাঙলাদেশের শিক্ষা-ব্যবস্থার হাল-হাকীকত দেখে মনে হচ্ছে, আমাদের শিক্ষা-ব্যবস্থাকেও রামেসিসের প্রেতাত্মায় পেয়েছে। অপেক্ষায় আছি, মুসার মতো কোন ত্রাণকর্তা আসবেন হয়তো।

হ্যাঁ অপেক্ষা আছি বললে কথা ভুল হতে পারে, এ যুগেও কিছু প্রগতিশীল নতুন তরুন, গোপনে খুঁজে খুঁজে জ্ঞানের বই, প্রজ্ঞা ও চিন্তাশক্তি বৃদ্ধির বই পড়ছে, তাদের প্রতি আমি সত্যি আশাবাদি, হয়তো মুসার যুগ শেষ, এখন আর ধর্মের নামে কোন আদর্শ স্থাপন অকল্পনিয়, কিন্তু সভ্যতার চর্চার এই সুফলা দেশে, নিশ্চাই সূর্যমূখী আমাদের আলোকিত করবে।

জয় হউক মুক্ত চিন্তার।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×