somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা।

১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টেকনিক্যাল এনালাইসিস নিয়ে বলার আগে একটু বলে নেই। একটা স্টক এনালাইসিসের জন্য আপনাকে ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস দুটোরই প্রয়োজন হয়। একটা স্টককে ফোরকাস্ট করার জন্য মুলত টেকনিক্যাল এনালাইসিস ব্যাবহার করা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস মুলত একটি প্রতিষ্ঠানের মৌলিক অর্থনৈতিক ভিত্তিগুলো বিশ্লেষন করে স্টকটির দাম কেমন হবে সেটা বের করে। স্টকটির মুল্য বিচার করে। এর দাম টি যৌতিক কিনা সেটা বের করে। অন্য দিকে টেকনিক্যাল এনালাইসিসে অর্থনৈতিক ভিত্তি নিয়ে কোন মাথা ব্যাথা নেই। এটি কাজ করে দামের গতিবিধি নিয়ে। বর্তমান দাম কেমন, কি পরিমান বেচাকিনা হচ্ছে, মার্কেটে চাহিদা কতটুকু। এর অতীত ইতিহাস কি বলে। এইসব।
আমরা জানি স্টক মার্কেটে একটাই সুত্র:
সেটা হলো একটা স্টক আমরা কম দামে কিনবো বেশি দামে বিক্রি করবো।
এখন আমরা বুঝবো কিভাবে এই স্টকটি এখন কম দামে আছে না বেশি দামে আছে। আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করে বলে দিতে পারবেন। এই স্টক টির পিই ১২ এইটির পিই ২৫। সো ১২ পিই স্টকটি ভাল হবে। কিন্তু একটি কথা স্যার। ১২ পিই স্টকটির নাম সামনে যে আরো কমবে না। এটার পিই যে দাম কমতে কমতে এর পিই ৮ এ নামবে না। এটা কি আপনি ফান্ডামেন্টাল এনালাইসিস করে বলতে পারবেন? অথবা একটি শেয়ার কখন বিক্রি করতে হবে? এখন দাম এখন কম না এখন দাম বেশি? দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে না কমবে?

পারবেন না। কারন ফান্ডামেন্টাল এনালাইসিস ট্রেন্ড নিয়ে এনালাইসিস করে না।
একটা স্টক কি আপট্রেন্ডে আছে না ডাউনট্রেন্ডে আছে। এটা আপনি টেকনিক্যাল এনালাইসিস করে বের করতে পারবেন। টেকনিক্যাল এনালাইসিস মুলত একটি কারিগরি বিশ্লেষন। এখানে চার্ট নিয়ে কাজ করা হয়। অনেকে এটাকে চার্ট এনালাইসিস ও বলে থাকে। চার্ট মুলত বিক্রিত ভলিউম আর দাম নিয়ে এর স্টাটিসটিকালি ডাটা নিয়ে এনালাইসিস করা হয়। যা আপনি মুলত দেখতে পারবেন টিএ করে।
১। মার্কেটের প্রকৃত চিত্র তুলে ধরে। (একটি স্টকের দাম কম না বেশি আছে সেটা বড় কথা না, মানুষ এটি বেশি কিনছে না বেশী বিক্রি করছে। প্রক্বত বাজারের চিত্রটা তুলে ধরে)
২। দাম সবসময় ট্রেন্ড মেনে চলে। (একটি আপ ট্রেন্ড যদি তৈরী হয়। সেটা অক্ষুন্ন রেখে চলবে যে পর্যন্ত না ডাউনট্রেন্ড আবার শুরু হয়।)
৩। ইতিহাস পুনরায় ফিরে আসে। (একটি স্টক যেভাবে উঠানামা করে সামনে ও তাই করবে)

টিএ এনালাইসিসে সবথেকে ইমপর্টেন্ট হল ট্রেন্ড এনালাইসিস।

আসেন আমরা ট্রেন্ড বুঝার চেস্টা করি।
ট্রেন্ড মুলত ৩ প্রকার।
১। আপ ট্রেন্ড
২। ডাউন ট্রেন্ড
৩। হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড




আপট্রেন্ড :



ডাউন ট্রেন্ড :



হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড:



একটা আপট্রেন্ড যখন তৈরী হয় তখন সেটা বেশকিছু দিন থাকার সম্ভাবনা হয়েছে। ঠিক তেমনি ডাউনট্রেন্ডের ক্ষেত্রে ও হরাইজন্টাল / সমান্তবাল ট্রেন্ড।

এখন কোনটি আপ ট্রেন্ড কোনটি ডাউনট্রেন্ড আর কোনটি হরাইজন্টাল ট্রেন্ড এটি বুঝার জন্য সাপোর্ট রেজিস্টান্স কি সেটা বুঝতে হবে। ;)

সাপোর্ট আর রেজিস্টান্স বের করে আপনি খুব সহজেই কোনটি আপ, ডাউন আর কোনটি হরাইজন্টাল ট্রেন্ড বের করে ফেলতে পারবেন।

আশা করি সামনে পোস্টে একটি স্টকের সাপোর্ট কি আর রেজিস্টান্স কি আর এটা থেকে কিভাবে বুঝবো স্টকটি কোন ট্রেন্ডএ আছে, কখন একটি ট্রেন্ড ব্রেক করে অন্য ট্রেন্ডে প্রবেশ করে বের করার চেস্টা করবো।

টেকনিক্যাল এনালাইসিসের প্রাথমিক কথা ২
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×