somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোদনের স্বপ্ন (গল্প-১)

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসান আর রুমার ১০ বছরের দাম্পত্য জীবনটা একাকিত্বে ভরপুর! একজন অতিথি দরকার। অনেক নোনা জলের বিনিময়ে ছেলেটার আগমন। রুমা তাই নাম রেখেছে 'রোদন '। ওকে ঘিরেই নতুন মায়ের সব হাসি কান্না। নাম রোদন হলেও ছেলেটা খুব একটা কাঁদেনা। আর রুমাও প্রতিটা মুহূর্ত ছেলেকে আগলে রাখে গভীর মমতায়।

***

দেখতে দেখতেই পাঁচটি বছর কেটে যায়। আর দশটা ছেলের মতোই রোদনের বড় হয়ে ওঠা। সকালে মায়ের সাথে স্কুলে যাওয়া, বিকেলে কার্টুন দেখা, রাতে বাবা এলে একসঙ্গে খেতে বসা প্রতিদিনের রুটিন।

দুধ কলা ভাত দারুণ পছন্দ রোদনের। ভাত মুখে তুলে দিতে দেরী হলেই গাল ফুলিয়ে বোম হয়ে যায় ছেলেটা!
রোদনদের দোতলার বাসার জানালা থেকে ছোট্ট একফালি আকাশ দেখা যায়! চাঁদের চেয়ে তারাটাই বেশি ভালো লাগে রোদনের। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে জানালায় চোখ রেখে 'মা'কে বলে ....

-মা! মা! আকাশে তারা নেই কেন?
-আছে আব্বু । কিন্তু ওরা আমাদের জানালায় আসেনা।
-কেন মা ?
-তুমি ঘুমাচ্ছো না তাই!
-ও! তাহলে আমি ঘুমালে ওরা আসবে?
-হুম :) ঘুমাও...
পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং শান্তির জায়গায় গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ে রোদন।

***

কিছুদিন হলো হাসানের মনটা মারাত্মক খারাপ।

-হাসান ...তুমি আরেকটা বিয়ে করে নিয়ো।
চুলে চিরুনি দিতে দিতে বললো রুমা।
-কি বলছো এসব?
-রোদনের জন্য
-তুমি ভালো হয়ে যাবা
-গেলে তো ভালোই হতো
-প্লিজ তুমি কোন চিন্তা কোরোনা
-মাস দেড়েক পরই নিশ্চিন্ত হবো। এখন শুধু রোদনকে নিয়ে চিন্তা।
-বাদ দাও তো এসব!
বাবুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ো...
-হুম! তুমিও ঘুমাও।
স্বামী স্ত্রীর কথোপকথন শেষ হয় ছোট দুটি দীর্ঘঃশ্বাস দিয়ে।

***

ইদানিং রোদনের নিয়মিত স্কুলে যাওয়া হয়না। প্রতিদিন রাতে জানালায় তারা খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়ে।
তারার চেয়ে এখন 'মা' কে দেখা দরকার খুব। জানালার আকাশে 'মা'কে দেখা যায় না। মা হাসপাতালে, খুব অসুস্থ। চাচুর
সাথে বাবাকে বলতে শুনেছে ফোনে,মায়ের
ক্যান্সার হয়েছে। কিন্তু বাবা পঁচা। নিয়ে যেতে চায় না।

সেদিন রোদনের বাবা খুব ভালো হয়ে গেলো। মায়ের কাছে নিয়ে যাচ্ছে ওকে। হাসপাতালে খুব ভিড়। নানু,মামা,চাচ্চুরা কাঁদছে! সাদা একটা শাড়ি দিয়ে ঢেকে রেখেছে আম্মুকে। খুব সুন্দর লাগছে। ক্যান্সার হলে বুঝি সাদা শাড়ি পড়তে হয়!! রঙিন শাড়ি হলে আরো সুন্দর লাগতো। আম্মুর মুখটা মিটমিট করে জ্বলছে।

রোদন কাঁদছে না। আর কখনো দুধ ভাত খেতে গিয়ে গাল ফুলাবে না ও।
হয়তোবা তারা খুঁজতে খুঁজতে প্রতিরাতে ঘুমিয়ে পড়বে বাবার কোলে।
তবে রোদন আজ ঠিকই তারা খুঁজে পাবে জানালার ছোট্ট একফোঁটা আকাশে !

***

...উচ্ছ্বসিত রোদন ...

-মা! মা! দেখো দেখো!! জানালায় একটা তারা এসেছে! কত্তো সাদা! ঠিক সেই সাদা শাড়িটার মতো!

মিটমিট করে হাসছে তারাটা! ভেজা ভেজা গালে ছোট্ট টোল পড়ছে। রোদনের স্বপ্নটা দীর্ঘ হোক।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×