somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুন হওয়ার আশঙ্কায় আরিফ জেবতিক

২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডয়চে ভেলের ‘দ্য বব্স’ অ্যাওয়ার্ড জয়ী বাংলা ব্লগার আরিফ জেবতিক জানিয়েছেন, তাঁকে হত্যার চেষ্টা করা হচ্ছে৷ বৃহস্পতিবার ফেসবুকে তিনি লিখেছেন, ‘তারা আমাকে মারার সব আয়োজন সেরে ফেলছে মনে হচ্ছে৷’
যুদ্ধাপরাধীদেরসর্বোচ্চ শাস্তির দাবিতে গত পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন ব্লগার আরিফ জেবতিক ৷ গণজাগরণ মঞ্চে নিয়মিতই তাঁর উপস্থিতি রয়েছে৷ ফেসবুকে,ব্লগে শাহবাগ আন্দোলন সম্পর্কে একাধিক নিবন্ধও প্রকাশ করেছেন এই অ্যাক্টিভিস্ট৷ বৃহস্পতিবার তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসের শুরুতে লিখেছেন,‘তারা আমাকে মারার সব আয়োজন সেরে ফেলছে মনে হচ্ছে৷'
এই ‘তারা' কারা? এমন প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে জেবতিক বলেন, ‘‘তারা বলতেএকাত্তরের ঘাতক,দালাল, পরাজিত শক্তিকে বোঝাচ্ছি, যাদের বিরুদ্ধে আমরা লড়ছি, যারা এই দেশকে মৌলবাদী এবং ধর্মান্ধতার একটি রাজ্য বানাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে৷ সুতরাং তারাই আমাদের প্রতিপক্ষ এবং তারাই আমাদেরকে মারার জন্য চেষ্টা করবে৷''
এখানে উল্লেখ করা যেতে পারে, শাহবাগে গণজাগরণ শুরুর পর এই আন্দোলনেরসঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্লগারকে হত্যা করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়৷ ইন্টারনেটেও বিভিন্ন কথিত হিটলিস্ট প্রকাশ করা হয়৷ ১৫ ফেব্রুয়ারি ব্লগার রাজীব হায়দার খুন হন, যার নাম কথিত এসব হিটলিস্টে রয়েছে৷
শাহবাগ আন্দোলনের কর্মী রাজীবকে হত্যার পরপরই ওয়ার্ডপ্রেসে তৈরি ‘নূরানী চাপা সমগ্র' নামে একটি ব্লগ খুব দ্রুত ছড়িয়েপড়ে৷ এই ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বিভিন্ন নিবন্ধ রয়েছে৷ ইন্টারনেটে বিভিন্ন মহল দাবি করে, এসব লেখা ছদ্মনামে রাজীব লিখেছেন৷ তবে সেসব নিবন্ধরাজীবের লেখা নয়বলেই মত দিয়েছেনতথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে৷
আরিফ জেবতিকের নামেও সম্প্রতি এরকম একটি ব্লগ চালু করা হয়েছে৷বৃহস্পতিবার ফেসবুকে এই বিষয়ে তিনি লিখেছেন, ‘ওয়ার্ডপ্রেসে আমার নামে ব্লগ করে সেখানে ব্যাকডেটে ধর্মবিদ্বেষী লেখা আপলোড করা হয়েছে৷ আজ যদি খুন হয়ে যাই, আমার রক্ত রাস্তা থেকে গড়িয়ে ফুটপাত স্পর্শ করার আগেই আমাকেও ধর্মবিদ্বেষী আখ্যা দিয়ে জামায়াত শিবির এই ব্লগকে প্রোমোট করতে থাকবে৷ মাহমুদুর রহমান দাঁত কেলিয়ে প্রথম পাতায় এই স্ক্রিনশট ছাপবে৷'
ইতোমধ্যে একটি জাতীয় দৈনিক পরপর দু'দিন আরিফ জেবতিককে নাস্তিক এবং ধর্মদ্রোহী আখ্যা দিয়ে প্রথম পাতায় তাঁর ছবি ছেপেছে৷ জেবতিক মনে করেন, এগুলো হচ্ছে তাঁকে হত্যার ক্ষেত্র তৈরির চেষ্টা৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসীদেরকে উৎসাহিত করার জন্য এই কাজটি করা হচ্ছে এবং এক ধরনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে৷''
জেবতিক বলেন, ‘‘কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য যে, তারা আমার একটি লেখাও ধর্মদ্রোহী হিসেবে কোথাও প্রমাণ করতে পারেননি এবং সেটা সম্ভব নয়৷''
আরিফ জেবতিক নিশ্চিত করেছেন,সচলায়তন, আমারব্লগ, সামহোয়্যার ইন ব্লগ ছাড়া অন্য কোথাও তাঁর কোন ব্যক্তিগত ব্লগ নেই৷ ওয়ার্ডপ্রেসে তাঁর নামে যে ব্লগটি চালু করাহয়েছে, সেটা পুরোপুরি ভুয়া এবং তাঁকে হত্যার ক্ষেত্র তৈরির জন্য উদ্দেশ্যপ্রনোদিতভাবেই সেটা করা হচ্ছে৷
প্রসঙ্গত, শাহবাগের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরো কয়েকজন ব্লগার ইতোমধ্যে নিজেদের জীবনের শঙ্কার কথা জানিয়েছেন৷ রাজীব হত্যার পরগণমাধ্যমে ১৯ ব্লগারের নামসহ একটি সংবাদ প্রকাশ হয়৷ দৈনিক ইত্তেফাক জানায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্লগারদের ব্যক্তিগত নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ ও গোয়েন্দা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন৷
প্রধানমন্ত্রীরনির্দেশ সত্ত্বেও এখন পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তা পাননি উল্লিখিত ব্লগাররা৷ আরিফ জেবতিক ডয়চে ভেলেকে জানান, তিনি এরকম কোন নিরাপত্তা পাননি৷ তাঁর পরিচিত কেউ এরকমনিরাপত্তা পেয়েছেন বলেও তাঁর জানা নেই৷ শুধু শাহবাগ গণজাগরণ মঞ্চ ঘিরে কিছু পুলিশউপস্থিত রয়েছেন৷
তবে খুন হওয়ার আশঙ্কায় থাকলেও আলাদাভাবে রাষ্ট্রের কাছে ব্যক্তিগত নিরাপত্তা চাননি জেবতিক৷ এই সংগ্রামী বলেন, ‘‘সরকার এবংরাষ্ট্রের উচিত প্রত্যেকটি নাগরিককে সমান নিরাপত্তা দেওয়া৷ আমরা আলাদা কেউ নই৷'
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×