somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের প্রথম স্কুল চুরি আর সেদিনের মারাত্বক ঘটনা

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস সেভেনে এসে দেখলাম ক্লাসের ছেলেরা টিফিনের সময় কাধে ব্যগ নিয়ে চলে যেত। কিন্তু তারা আর স্কুলে আসত না। বুঝতাম না তখন এরা কি করত। একদিন এক বন্ধুকে জিগাস করলাম এরা এমনভাবে টিফিনের সময় কোথায় যায়। আমার বন্ধু বলল "এরা বাসায় চলে যায় আর এটাকে বলে স্কুল চুরি করা। তাহলে আর বাকি ক্লাস গুলো করতে হয় না, বাসায় গিয়ে ইচ্ছা মত টিভি দেখা এরা।" আমার এই বন্ধুও অনেক বার স্কুল চুরি করেছে। তখন ভাবতাম এতে কোন সমস্যা হয় না। কারন ক্লাস সেভেনে স্কুল চুরির জন্য শাস্তি দিত না।
.
একদিনের ঘটনা।
টিফিনের পরের ঘন্টায় আয়েশা ম্যাডামের ক্লাস। আর তার ক্লাস নিয়ে ক্লাসের সব স্টুডেন্ট খুব ভয়ে থাকে। সবসময় হোম ওয়ার্ক এবং ক্লাস ওয়ার্ক দেখেন আর না পারলে ইহা মোটা এক বেত দিয়ে পেটাতেন।
একদিন ওনার হোম ওয়ার্ক করি নাই এবং ক্লাসের পড়াও পড়ি নাই। তাই ওনার পিডা খাওয়ার খুব ভয় লাগছিল। আমি এগুলো নিয়ে ক্লাসে কথা বলছিলাম। হঠাৎ আমার এক বন্ধু অফার করল স্কুল চুরি করতে। অনেক চিন্তার পর রাজি হলাম।
.
টিফিনের সময় স্কুল থেকেই আমাদের টিফিন দেয়। তারপর টিফিন খেয়ে নিজের ব্যাগ কাধে নিয়ে আমরা ৩ বন্ধু বেরিয়ে পড়লাম। স্কুলের সামনে দিয়ে গেলে স্যাররা দেখে যাবে তাই পিছনের ঝোপ ঝাড় দিয়ে সোজা গেলাম রেলস্টেশন। আমাদের স্কুলের পিছনে ছিল রেলস্টেশন।
কিন্তু সেখানে ঘটল ঘটনা। আমরা তিনজন স্কুল দ্রেস পরা অবস্থায় দোড়াচ্ছিলাম। রেল স্টেশনের পুলিশ আমাদের দোড়াতে দেখে সন্দেহ করলেন। আরও পুলিশ নিয়ে আমাদের থামালেন। আমাদের সোজা নিয়ে গেল স্টেশন মাষ্টারের রুমে। নিয়ে জিগাস করল
-কোথায় যাচ্ছ?
-বাসায় যাচ্ছি।
-দোড়াচ্ছ কেন?
-স্যররা দেখলে পিটাবে তাই।
-স্কুলের জিনিষ চুরি করলা নাকি।
-বিশ্বাস করেন আমরা কিছু চুরি করি নাই, আমরা চোর না স্টুডেন্ট।
কিন্তু পুলিশের বিশ্বাস হল না। আমাদের ৩ জনকে ভালোভাবে চেক করলেন। সন্দেহ জনক কিছুই পেলেন না।
তারপর আমাদের বল্লেন
-তাহলে তোমরা স্কুল চুরি করে পালাচ্ছিলে।
-জি।
-এখন স্কুলে খবর দিব?
-না না স্যার, এরপরের ঘন্টায় অনেক কড়া মেডাম, স্কুলের পড়া শিখি নাই, এখন দেখলে তো আরও পিটাবে।
-স্কুলের পড়া শিখ নাই, আবার স্কুল পলায়ন?
তিনি শাস্তি সরুপ আমাদের ওই রুমে ২০ বার কান ধরে উঠ বস করতে বললেন।
আমরা তা করলাম।
তারপর তিনি বললেন "প্রতেকদিন পড়ে শিখে স্কুলে যাবে, আর কখনো স্কুল পলায়ন করলে জেলে ডুকিয়ে দিব।"
এতক্ষন অনেক গম্ভির ভাবে কথা বলছিলেন। কিন্তু কথা শেষ করে তিনি একটু হাসলেন। ভয় কেটে গেল।
.
রাস্তায় একবারো না দাড়িয়ে সোজা গেলাম বাসায়। আম্মুতো খুবই গরম? স্কুল পলায়ন কেন করলাম। অনেক শাসন করল আম্মু। আম্মুকে আর রেলস্টেশনের কথা বললাম না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম আর কিছুক্ষন আগের ঘটনা চিন্তা করছিলাম। হঠাৎ এক অবাক কান্ড দেখলাম। আমার স্কুলের অনেক ছাত্র বাসায় চলে যাচ্ছে। আমার এক ক্লাসমিটের বাসা ছিল আমার পাশের বাসায়। সে বাসায় চলে আসল। তখন আমি তাকে জিগাস করলাম সেও কি আমার মত স্কুল চুরি করল কিনা। কিন্তু ও যে উত্তর দিল তা শুনে আমি তো আকাশ থেকে পড়ার অবস্থা। স্কুল ছুটি দিয়ে দিয়েছে। টিফিনের পর আর কোন ক্লাস হয় নি।
আমি কি উত্তর দিব তা ভেবে কুল পাচ্ছিলাম না। শুধু চিন্তা করছিলাম এত কষ্ট কষ্টই রয়ে গেল। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে আর কখনো স্কুল চুরি করব না। কিন্তু প্রতিজ্ঞাটি আর রাখা হয় নি।
১৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×