এছাড়াও সেরা এনিমেটেড ফিল্মের তালিকায় রয়েছে- ‘ফ্রাঙ্কেনবিনি’, ‘প্যারানরম্যান’, ‘ব্রেইভ’, ‘দি পাইরেটস-ব্যান্ড অফ মিস্ফিটস’, ‘রেক-ইট রালফ’।
সেরা সিনেমাটোগ্রাফির জন্য মনোনীত হয়েছে- ‘অ্যানা কারেনিনা’, ‘জাঙ্গো আনচেইন্ড’, ‘লাইফ অব পাই’, ‘লিংকন’, ‘স্কাইফল’।
সেরা কস্টিউম ডিজাইনঃ ‘অ্যানা কারেনিনা’, ‘লেস মিজারেবলস’, ‘লিংকন’ ‘মিরর মিরর’, ‘স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’।
সেরা ডিরেকশনঃ আর্মার (মাইকেল হানেক), ‘বিস্টস অব দি সাউদারন উইল্ড (বেন জেইটলিন), লাইফ অব পাই (অ্যাং লি), লিংকন (স্টিভেন স্পিলবার্গ), সিলভার লিনিং প্লেবুক ( ডেভিড ও রাসেল)। সেরা বিদেশী ফিল্ম ক্যাটাগরিতে রয়েছেঃ ‘অ্যামিউর’(অস্ট্রিয়া), ‘কোন টিকি’ (নরওয়ে), নো (চিলি), অ্যা রয়াল অ্যাফেয়ার (ডেনমার্ক), ওয়ার উইচ (কানাডা)।
সেরা সঙ্গীত প্রতিযোগিতার আছে জে রালফের-‘বিফোর মাই টাইম’, সেথ ম্যাকফারলানের ‘টেড’ সিনেমার গান ‘এবরিবডী নিডস অ্যা গুড ফ্রেন্ড’ পল এপওয়ার্থের স্কাইফলের থিম সং ‘স্কাইফল’। এবার দেখে নেয়া যাক এবারের অস্কারের আসরে কে কে আসর মাতাবেন? এ বছরের অস্কারে সকল প্রজন্মের সমন্বয় সাধন করে বিশেষ ধরনের সঙ্গীত পরিবেশনা করা হবে বলে বলা হচ্ছে। ‘বারবা স্ট্রেইস্যান্ড’ দুইবার অস্কার বিজয়ী গায়িকা এবং প্রোডিউসার এবারের অস্কারের আসরে গান করবেন। এছাড়াও ব্রিটিশ পপ তারকা ‘আদেলে’ অস্কারের জন্য মনোনীত গান স্কাইফলের থিম সং শ্রোতাদের সামনে লাইভ পরিবেশন করবেন। বিশিষ্ট গিতীকবি এবং গায়ক ‘নোরা জোন্স’ অস্কারের জন্য মনোনীত ‘টেড’ সিনেমার গান ‘এবরিবডী নিডস অ্যা গুড ফ্রেন্ড’ পরিবেশন করবেন। অস্কার অ্যাওয়ার্ড প্রদানের অন্তত দুই সপ্তাহ আগে আগামী ১০ ফেব্রুয়ারি অন্যান্য ক্যাটাগরিতে মনোনীত পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে অস্কার কমিটি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



