তাফসীরে মা'রেফুল কুরআন পড়তে পারেন
২৩ শে মার্চ, ২০০৭ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তাফসীরে মা'রেফুল কুরআন কিনলাম কয়েক দিন আগে। কুরআন পাঠকদের সাজেস্ট করি, পরে দেখতে পারেন। যারা তাহফীমুল কুরআন পড়েছেন, তারা এ তাফসীরে একটা নতুন উপভোগ্য পাঠের ঠিকানা পাবেন। এখানে লেখক মুফতী মুহাম্মদ শফী চমৎকার ভাষায় কাহিনী বলার ভঙ্গীতে তাফসীর লিখেছেন। যেমন সুরা ফাতীহার তাফসীরে একটা লাইন এরকম: এই সুরার সাতটি আয়াতের মধ্যে তিনটি আয়াতে আল্লাহর প্রশংসা এবং বাকি তিনটি আয়াতে প্রার্থনা করা হয়েছে। বাকি একটি আয়াতের অর্ধেক অংশে প্রশংসা এবং অর্ধেক অংশে প্রার্থনা করা হয়েছে। দেখুন আমরা আনেকেই সুরা ফাতিহার অর্থ বহুবার পড়েছি, কিন্তু এভাবে চিন্তা করিনি। এই তাফসীরের লেখা যেন ইতিহাসের কাহিনী বা কোন পত্রিকার সম্পাদকীয়ের মতো প্রানজল। একটানে 50/70 পৃষ্ঠা পড়ে ফেলা যায়, ভারিক্কি লাগে না। দাম আট খন্ড 1350 টাকা। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত। বায়তুল মোকাররমের শোরুমে পাবেন। উল্লেখ্য এ একটি সংক্ষিপ্ত সংস্করন প্রকাশিত হয়েছিল সেীদি সরকারে আর্থিক সাপোর্টে, এক খন্ডে। সেটা থেকে মূল বইটা অনেক সমৃদ্ধ ও সুখপাঠ্য। উভয়টির অনুবাদক মাওলানা মহিউদ্দিন খান।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৭ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশিরভাগ মানুষ বিজ্ঞানীদের জীবনের সাফল্যটাই দেখে; কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের শ্রম, ত্যাগ আর ব্যক্তিগত জীবনের কত কিছু বিসর্জন দিতে হয়েছে, সেই গল্পটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের অজানা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২

দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের...
...বাকিটুকু পড়ুন
এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?
একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,...
...বাকিটুকু পড়ুন
২০২৫ সালের ডিসেম্বরের কথা। একদিন মিরপুরে গেলাম, যে স্কুলে পড়েছি সেটার কী অবস্থা দেখতে গেলাম। এখনো কয়েকজন শিক্ষক আমাকে চেনেন। পুরাতন জায়গা বলে একটা টানও ছিল। দীর্ঘ প্রায় ১৫...
...বাকিটুকু পড়ুন