বিশ্বজুরে সোয়াইন ফ্লু এর ব্যাপক বিস্তারের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে বিশ্বজুরে মহামারি হিসেবে ঘোষণা করেছে।ইতিমধ্যে বিশ্বের ৭০টিরও বেশি দেশে এর বিস্তার লাভের পর বাংলাদেশেও এর প্রাদুর্ভাবের খবর আমাদের কাছে নতুন নয়।
সোয়াইন ফ্লু আমাদের দেশে দ্রুতগতিতে ছড়াচ্ছে যা যেকোনো সময় মহামারিতে রূপ নিতে পারে।সোয়াইন ফ্লু প্রতিরোধে তাই সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সচেতনটা বৃদ্ধি প্রয়োজন।
সোয়াইন ফ্লু ইনফ্লুয়েন্জার মত রোগ যা এইচ-১ এন-১ ভাইরাস দ্বারা ছড়ায়।এটি মারাত্নক সংক্রামিত রোগ যা বাতাসের মাধ্যমে ছড়ায় এবং নি:স্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ কর।তবে সংক্রামিত বস্তু স্পর্শ করে হাত নাক ও মুখে স্পর্শ করার মাধ্যমেও এরোগের ভাইরাস দেহাভ্যন্তরে প্রবেশ করতে পারে।
সোয়াইন ফ্লুতে সংক্রামিত হলে কিছু সাধারণ উপসর্গ দেখা যায়।যেমন-জ্বর,কাশি,গলা ব্যথা,নাক দিয়ে পানি পরা ইত্যাদি।এছারা রোগী বেশি আক্রান্ত হলে তীব্র শ্বাস কষ্ট ও ডায়েড়িয়া হতে পারে।
এরোগ সনাক্ত করার জন্য আমাদের দেশে একটি মাত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে।কেবল মাত্র আইইডিসিআর এ রোগ নিণর্য় এর ব্যবস্থা রয়েছে।ফলে সাধারণ লক্ষণ গুলো প্রকাশ পেলেই রোগ নিণর্য় করা কষ্টসাধ্য বা সময়সাধ্য।কারণ পরীক্ষা করার জন্য সেখানে দীর্ঘ লাইন এ অপেক্ষা করতে হ্য়।তাই কিছু লক্ষণের উপর নির্ভর করেই জরুরি চিকিৎসা গ্রহণের ব্যাপারে সরকার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
>> কিছু ব্যক্তিগত সাবধানতা আমাদের এরোগে সংক্রামিত হওয়ার হার কমাতে পারে।এক্ষেত্রে আমাদের যা করণীয় তা হচ্ছে-
১)যতক্ষন সম্ভব মাস্ক পরে থাকবেন বিশেষ করে যখন বাইরে বের হবেন।
২)জনবহুল এলাকা এড়িয়ে চলুন।মানুষের ভিড়ে একদমই যাবেন না।
৩)কারও সাথে করমর্দন করবেন না।
৪)ঘন ঘন নাক ও মুখে হাত দিবেন না।
৫)হাত সাবান দিয়ে বার বার ভালো করে ধুবেন।
৬)বাহির থেকে ঘরে ফেরার পর ভালো করে গোসল করবেন ও জামা কাপড় ডিটার্জেন্ট দিয়ে ধুবেন।
৭)আক্রান্ত ব্যক্তি থেকে কমপক্ষে ২ হাত দূরে থাকুন।
>>আক্রান্ত ব্যক্তির যা যা করণীয়-
১)যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
২)বাড়িতে বিশ্রাম নিন।
৩)বেশি করে পানি ও পুষ্টিকর সহজপাচ্য খাবার গ্রহণ করুন।
৪)পরিবারের সুস্থ সদস্যদের কাছ থেকে কমপক্ষে ২ হাত দূরে থাকুন।
৫)হাঁচি-কাশির সময় টিস্যু পেপার বা রুমাল ব্যবহার করুন ও ব্যবহৃত টিস্যু পেপার নিরাপদ স্থানে ফেলুন।
৬)পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ও অ্যান্টিসেপ্টিক সাবান বা ডিটার্জেন্ট দিয়ে ধোয়া কাপড় পরিধান পরুন।
৭)যদি শ্বাসকষ্ট দেখা দেয় তবে দেরি না করে যতদ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে ভর্তি করতে হবে।
>>যেসব হাসপাতালে আপনি চিকিৎসা পেতে পারেন-
১)ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,
২)স্যার সলিমুল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল,
৩)সোরওয়ার্দি মেডিক্যাল কলেজ হাসপাতাল ইত্যাদি।
মনে রাখবেন,আক্রান্ত হবার পর দ্রুত চিকিৎসা শুরু না করলে বা চিকিৎসায় অবহেলা করলে রোগীর ফুসফুস নষ্ট হয়ে মৃত্যুও ঘটতে পারে।
তাই আসুন আমরা সোয়াইন ফ্লু সম্পর্কে সচেতন হই এবং অন্যকেও সচেতন করি।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




