ছোট বেলায় টুকটাক ছড়া কবিতা লিখতাম।তারপর গ্রেজুয়েশনে পড়ালেখার চাপে নিরস হয়ে গেছি।আর কবিতা আসেনা মাথায়।আসলে কবিতা লিখায় আমি নিতান্তই আনাড়ি।খুব একটা শখটখও নাই তেমন।হঠাৎই আজ একটা কবিতা লিখতে খুব শখ হচ্ছে।কিন্তু কি করব?চেষ্টা যে করিনি তা না।কিন্তু নতুন স্টাইলে বড়দের মত করে কবিতা ঠিক আসছেনা
স্বপ্নের বাংলাদেশ
আমার স্বপ্ন জুড়ে আছে এমন একটি দেশ
যেথায় নেই হানাহানি আর মানবতার নিঃশেষ।
থাকবে শুধু ভালোবাসা আর মায়া মমতার রেশ
সবুজ শ্যামল শস্যে ভরা আমার বাংলাদেশ।
এমন একটি সোনার দেশের স্বপ্ন দেখি আমি
মানুষ যত হবে সব স্বাধীন মুক্তিকামী।
হে দয়াময়,অসীম তুমি বিশ্বের স্বামী
আমার স্বপ্ন পূরণ কর হে অন্তরযামী।
মুখোশ পড়া মানুষগুলো-দেশের যারা ত্রাস
আমার দেশের সম্পদ যত করছে তারা গ্রাস।
কৃষক কুমার জেলে তাঁতি যেথায় তাদের বাস
ভিটে তাদের কেড়ে নিয়ে করছে সর্বনাশ।
ঐ রাজাকার এখন যারা সমাজ সেবক সাজে
তাদের প্রতি মনে আমার ঘৃণার বাদ্য বাজে।
রাজনীতিরই ছত্র ছায়ায় হাজার কাজের মাঝে
সেবার নামে শোষণ করছে সকাল দুপুর সাঁঝে।
দেশের যত জঞ্জালগুলো দুর করতে তবে
দেশের মানুষ তোমাদেরই ঘুম ভাঙবে কবে?
এসো আমরা দেশের তরে কাজ করে যাই সবে
তবেই আমার বাংলাদেশ সোনার বাংলা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



