ক্যন্সার (কবিতা)
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বয়ে চলা রক্তে আমার
ক্যন্সারেরই বাসা,
মরন ব্যধি ছিনিয়ে নিল
আবেগী সুপ্ত আশা।
মনে অনেক আশা ছিল
ছিল বাঁচার সাধ,
জানিনা আমি..
জীবন কেন হয়ে গেল
তুচ্ছ বালির বাধ।
ভাগ্য নামের নিঠুর খেলায়
হার-জিতের মেলা,
আকুল-অসীম দরিয়া মাঝে
ভাসিয়েছি তাই ভেলা।
সুন্দর এই পৃথিবী মাঝে
থাকতে আমি চাই,
সময় আমার ফুরিয়ে গেছে
সময়তো আর নাই।
ডাক এসেছে যেতে হবে
অন্ধকার ওই ঘরে,
হারিয়ে যাব এই আমি
জীবনযুদ্ধে হেরে।
মৃত্যুর কথা ভাবি যত
কষ্ট যায় বেড়ে,
তাইতো কষ্টের ছদ্বনামে
হাসিকে নিয়েছি টেনে।
এগিয়ে চলছে ঘড়ির কাটা
গুনছি মৃত্যুপ্রহর,
আপন গতিতে এগিয়ে চলছে
ব্যস্ত এই শহর।
ভাবছি আমি..
সময়টা যদি থমকে যেত
জাদুর কাঠির ছোয়ায়,
তোমায় নিয়ে ডানা মেলতাম
সপ্নীল দিগন্তরেখায়।।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন