somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারিকাকে আটকে দিলেন নীরব.................

০৯ ই জুলাই, ২০১১ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জনপ্রিয় মডেল ও অভিনেএি
সারিকাকে আটকে দিলেন নীরব

যেতে দেননি আমেরিকা।

গত মাসের শেষ সপ্তাহে দু’জনার একসঙ্গে আমেরিকা সফরের কথা থাকলেও

শেষ পর্যন্ত ভিসা জটিলতার কারণে আটকে যান নীরব।

সারিকা ভিসা পেয়ে বাক্স-পেট্রা গুছিয়ে প্রস্তুত হলেও নীরবের চোখ রাঙানিতে আর যাওয়া হলো না আমেরিকার ঝলমলে ঢালিউড অ্যাওয়ার্ড কিংবা ফোবানা সম্মেলনে।



এ নিয়ে স্বভাবতই ভীষণ মন খারাপের দিন পার করছেন সদা হাস্যোজ্জ্বল সারিকা।

অন্যদিকে বিষয়টি মিডিয়ায় চাউর হয়ে যাওয়ার পর নীরবও পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে।

যদিও তিনি এ প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থনে ঘনিষ্ঠজনদের কাছে বলছেন উল্টো কথা।
তার ভাষ্য এমন, আমি ওকে মানা করবো কেন? ও নিজেই বলেছে তোমার ভিসা হয়নি মানে ধরে নাও আমারও ভিসা হয়নি। তার মানে আমরা আমেরিকা যাচ্ছি না। আমি ওকে আটকাবো কেন? এটা কোন কথা! মজার বিষয় হচ্ছে এই নীরবই তার অনেক ঘনিষ্ঠজনদের কাছে একই সময়ে বলেছেন, আমিতো ভিসা পেলাম না। সে ক্ষেত্রে সারিকা একা একা আমেরিকা যাওয়ার প্রশ্নই আসে না। ওর যাওয়া হবে না। ওকে যেতে দিবো না। এদিকে নীরবের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সারিকা আমেরিকা উড়াল দেয়ার জন্য চলতি মাসের এক তারিখ পর্যন্ত নীরবকে ঠাণ্ডা মাথায় বহুবার বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু নীরবের একটাই কথা- তুমি আমাকে ছাড়া আমেরিকা যেতে পারো না। আরও জানা যায়, নীরবের এমন গোঁড়ামিকে খুবই অপমানজনক বলে মনে করছেন সারিকা। কারণ এর আগেও প্রেম চলাকালীন সারিকা বিজ্ঞাপনের কাজে নীরবকে ছাড়াই উড়ে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে থেকেছেন দিনের পর দিন। আবার এটাও সত্যি সারিকা যে প্রান্তেই ছিলেন না কেন নীরবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল সার্বক্ষণিক। যদিও ঢাকার মধ্যে বিভিন্ন নাটক এবং বিজ্ঞাপন নির্মাতার অভিযোগ রয়েছে সারিকার শুটিং ইউনিটে গিয়ে নীরবের অহেতুক ঘোরাঘুরি নিয়ে। যেটা ইউনিটের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে বলে মনে করেন নির্মাতারা। যে কাজটি নীরব ইদানীং নিয়মিতই করছেন। যার ফলে নির্মাতার পাশাপাশি অনেক সময় সারিকা নিজেও খানিকটা বিব্রত হন বলে জানা যায়। তবে আমেরিকাকে কেন্দ্র করে নীরব এতটা বেঁকে বসলেন কেন? নাকি এখন আর খুব একটা বিশ্বাস করতে পারছেন না ছটফটে সারিকাকে! নাকি আমেরিকার ভিসা না পাওয়ার অপমান হজম করতেই সারিকার এই পথ রোধ? আবার এটাও হতে পারে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার আগেই হবু অর্ধাঙ্গিনীকে বাজিয়ে নিচ্ছেন চতুর নীরব? কারণ গুঞ্জন রয়েছে চলতি বছরের ১১ই নভেম্বর তারিখে বিয়ের পিঁড়িতে বসছেন দু’জনে। অনেকে আবার এটাও বলছেন, নীরবের টার্গেট ছিল সারিকাকে সঙ্গে নিয়ে চলচ্চিত্রের বর্তমান ঢিলেঢালা অবস্থানটি পোক্ত করার। কারণ সারিকার প্রতি চলচ্চিত্র নির্মাতাদের আগ্রহ এখন আকাশ ছোঁয়া। সে হিসেবে গেল এক বছরে সারিকাকে চলচ্চিত্রের জন্য পোষ মানাতে ব্যর্থ হয়েছেন নীরব। ফলে নীরবের কাছ থেকে আশ্বাস পাওয়া অনেক চলচ্চিত্র প্রযোজক-পরিচালকও এখন নীরবের ওপর যারপরনাই বিরক্ত। আর এসব মিলিয়ে সারিকার আমেরিকা সফর আটকানোর মধ্য দিয়ে হয়তো নীরব অনেক কিছুরই সমাধান খুঁজছেন খুব নীরবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১১ রাত ২:০২
২২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×