somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলুন দেখি অপূর্ব এবার কাকে বিয়ে করল

১৫ ই জুলাই, ২০১১ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যেই অপূর্ব


মাস দুই আগে কসম কেটে


অস্বীকার করলেও শেষতক এখন



নাকি অদিতিকেই বিয়ে করেছেন অপূর্ব।



গতকাল কথিত সহশিল্পী নাজিয়া হাসান অদিতির



মোহাম্মদপুরের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়।


বিয়ের কাবিন ধার্য হয় ২০ লাখ টাকা।

যদিও তিনি এই অদিতি প্রসঙ্গে মাস দুই আগে বলেছিলেন,
আমরা যারা এ পেশার সঙ্গে জড়িত তাদের এমন অসংখ্য ছবি রয়েছে সহশিল্পী ও ভক্তদের সঙ্গে।
আপনারাও এ বিষয়টি সম্পর্কে যথেষ্ট অবগত আছেন।

অথচ ঠিক এমনই কিছু ছবি নিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন।

এটা দুঃখজনক। চলতি বছরের ৬ই মে একটি সূত্রের পাঠানো অপূর্ব-অদিতির বাগদান অনুষ্ঠানের বেশ কিছু একান্ত ছবি প্রসঙ্গে অপূর্ব হলফ করে আরও বলেছেন, এর সবটাই ডাহা মিথ্যা।
অদিতি আমার একটি নাটকের একটি দৃশ্যের সহশিল্পী মাত্র।

দৃশ্যটি ছিল বাগদানের। বাগদানের সিকোয়েন্স শেষে অদিতি আমার সঙ্গে কয়েকটি ছবি তুলেছে। এর বাইরে অদিতির সঙ্গে আমার আর কোন যোগাযোগ নেই। সে যে নর্থ সাউথে পড়াশোনা করছে সেটাও আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। অপূর্ব আরও জানান, একটি জাতীয় দৈনিকের প্রাক্তন সাংবাদিক মাসুদ রহমানের ধারাবাহিক নাটক ‘ক্ষয়’-এর একটি দৃশ্যে অপূর্ব’র সঙ্গে বাগদানের একটি দৃশ্যে অভিনয় করেছেন অদিতি। ধারাবাহিকটির শুটিং এখনও চলছে। এরপরও এ বিষয়ে কারও সন্দেহ থাকলে পরিচালকের সঙ্গে যোগাযোগ করে এডিটিং প্যানেলে দৃশ্যগুলো দেখার জন্য অনুরোধ করলেন অপূর্ব। তিনি বলেন, আমি পরিচালকের নাম্বার দিচ্ছি, দয়া করে নাটকটির দৃশ্যগুলো দেখে আসবেন। তাহলে আপনাদের সন্দেহের শতভাগ অবসান ঘটবে। প্রভা কেলেঙ্কারির ধাক্কা সামলাতে না সামলাতে বাগদানের সংবাদ এবং ছবির বিপরীতে অপূর্বর এমন অকাট্য যুক্তি সে সময় মেনে নিয়েছিল অনেকেই। গেল দুই মাসে বিষয়টি ভুলেও গিয়েছিল প্রায় সবাই। ভেবেছিল অপূর্বর কথাই সঠিক, অদিতি তার একটি নাটকের একটি দৃশ্যের সহশিল্পী মাত্র। সবার এমন ধারণাকে আবারও বদলে দিয়ে গতকাল সকালে বেশির ভাগ বিনোদন সাংবাদিকের মুঠোফোনে একটি এসএমএস পাঠিয়ে চমকে দেন অপূর্ব। একই সঙ্গে তিনি পর্দার সামনে এবং পেছনের একজন পুরোদস্তুর অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন আরও একবার। এসএমএস-এর তিনি লেখেন- ‘শুভ সকাল। আজ আমার জীবনের একটি বিশেষ দিন। এই দিনে আমার সবার দোয়া প্রয়োজন। সবার দোয়া আর শুভেচ্ছাই কেবল আমার নতুন জীবনকে আলোকিত করতে পারে। আজ আমি অদিতিকে বিয়ে করতে যাচ্ছি। আপনারা সব সময় যেমন আমার পাশে ছিলেন, তেমনই সব সময় পাশে পেতে চাই। ভালবাসা আর শ্রদ্ধাসহ অপূর্ব।’ এমন এসএমএস-এর পরএর পর অপূর্বর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি লজ্জিত ভঙ্গিতে বলেন, আসলে মাস দুই আগে আপনারা যে সংবাদগুলো করেছেন সেই অদিতিকেই বিয়ে করতে যাচ্ছি। এখন আর এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। তবে সেদিন আমাদের বাগদান ছিল না। সেটা কোন নাটকের সিকোয়েন্সও ছিল না। ২৬শে এপ্রিলের সেই ছবিগুলো ছিল অদিতির জন্মদিনের অনুষ্ঠানের। অপূর্ব আরও বলেন, তখন আসলে বিষয়টি প্রকাশের পরিস্থিতি ছিল না বলেই মিথ্যার আশ্রয় নিয়েছি। এর জন্য আমি দুঃখিত। অদিতির সঙ্গে প্রেম-পরিচয় এবং বিয়ে প্রসঙ্গে অপূর্ব বলেন, নিজের সিদ্ধান্তে একবার বিয়ে করে ঠকেছি। বংশের কারও মুখ রাখতে পারিনি। কালি মেখেছি নিজের জীবনেও। সে জন্যই এবার শতভাগ পারিবারিকভাবে বিয়ে করছি। আমাদের পরিচয় সেই অর্থে গেল কয়েক মাসের। আমাদের জন্য দোয়া করবেন। অপূর্ব আরও জানান, আজ (গতকাল) শুধু পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। আর নিজ ঘরে বউ তুলে নেবেন ডিসেম্বরের শেষ দিকে জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।
গনমাধ্যম

সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১১ রাত ২:০৬
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×