২০১৩ সালে তাজমহল টুকরো টুকরো হয়ে যাবে
২০১৩ সালে ভারত পরিণত হবে ধূলিকণায়।
মিশে যাবে মাটির সঙ্গে।
সে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে না ভারতের ঐতিহাসিক ও বিশ্বখ্যাত স্থাপনা বা নিদর্শনগুলোও।
সপ্তম আশ্চর্যের খেতাব পাওয়া সম্রাট শাহজাহানের তাজমহল,
ঐতিহ্যবাহী খাজুরা মন্দির ও ইন্ডিয়া গেট ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।
এবার চলচ্চিত্রে দেখানো হবে ভারতের এই ধ্বংস খেলা।
হলিউড ও বলিউডের যৌথ পরিচালনায় ছবিটি নির্মিত হবে।
সারাবিশ্বে আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র ‘ট্রান্সফরমার্স’-এর পরিচালক মাইকেল বেই জুটি বাঁধবেন ‘ব্লু’ ছবির পরিচালক টনি ডি সুজার সঙ্গে।
টনি ডি সুজা ইতিমধ্যেই ছবিটির নাম প্রস্তাব করেছেন ‘চান্দ ২০১৩’। নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে ভারতের মহাকাব্যিক ধ্বংসযজ্ঞের প্রথম কোনো চলচ্চিত্র।
দু’বছর আগে ডি সুজা যখন ‘ব্লু’ ছবিটি পরিচালনা করছিলেন, সে সময়ই বেই এ ধরনের চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব করেন ও টনিকে কৌশলগত ও অন্যান্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
টনি ডি সুজা বলেন, “মাইকেল বেই বেশ ব্যস্ত চলচ্চিত্র নির্মাতা। তার সঙ্গে কাজ করতে বেশ ভালই লাগবে, যদিও তার পরিচালিত চলচ্চিত্রের কাছে আমার ছবিগুলো কিছুই না।”
তিনি আরো বলেন, “মাইকেলের সিনেমার অনুপ্রেরণা থেকেই ‘চান্দ ২০১৩’ ছবিটি নির্মিত হতে যাচ্ছে। বিশাল অঙ্কের বাজেটের কারণে বিশ্ব ধ্বংসের মতো এতো ব্যয়বহুল চলচ্চিত্র আগে কখনোই বলিউডে নির্মাণ করা হয়নি।”
প্রস্তাবিত ছবিতে দেখানো হবে, ভিন্নগ্রহের আগন্তুকরা এসে ভারতের বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালাবে ও তাদের আক্রমণেই তাজমহল মিশে যাবে ধুলোর সঙ্গে। আর তা দেখাতে ব্যয় হবে বিশাল অঙ্কের টাকা।
এ সম্পর্কে বিস্তারিত আরো দেখতে...........দেখেন
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।