নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে
নাট্য নির্মাতা অরণ্য আনোয়ার
দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষদের নাটকে সুযোগ দেয়ার নাম করে মোটা দাগের
টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে এই নাট্য নির্মাতার বিরুদ্ধে।
এ নিয়ে মিডিয়ায় অনেক দিন ধরেই কানাঘুষা চলছিল। অতঃপর এ বিষয়ে আত্মপক্ষ সমর্থনে মুখ খোলেন অরণ্য।
তিনি বলেন, কয়েক মাস আগে আমার নাম ভাঙিয়ে একটি চক্র কিশোরগঞ্জের তিন যুবকের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।
সেই তিন যুবক পরবর্তী সময়ে কোন কূলকিনারা না পেয়ে আমার খোঁজে উত্তরায় একটি শুটিং স্পটে হাজির হয়। আমাকে হাতেনাতে ধরবে বলে।
ভুক্তভোগীরা এই অভিনব প্রতারণা সম্পর্কে আমাকে বিস্তারিত বলেন।
আমি তো বিষয়টি জানতে পেরে বিব্রত হয়ে পড়ি। এবং হতাশ হই এই জন্য যে, এর আগেও আমার নামে এমন অভিযোগ শুনতে পেয়েছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে। বিষয়টিকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কারসাজি হিসেবে অভিহিত করেন অরণ্য আনোয়ার। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র পিছু নিয়েছে আমার। চক্রটি বেশ কয়েক বছর নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে। টাকার বিনিময়ে তারা অনেককে অভিনেতা-অভিনেত্রী, মডেল কিংবা পরিচালক হিসেবে তাদের মিডিয়াতে প্রতিষ্ঠিত করে দেয়ার নিশ্চয়তাও দিয়ে বেড়াচ্ছে। এই চক্র থেকে মুক্তি পাবো কিভাবে সেটাই এখন ভাবার বিষয়।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।