আর কত মৌন মনে
জরিয়ে রাখব তোমায়,
আসোনা কলিজার আরশিতে ।
তুমি অপলক পৃথিবীর ব্যাস্ততায়,
চিবুকে রেখেছ হাত, অনামিকা রেখেছ ঠোঁটে;
পাখিদের মূকাভিনয় সাবলিল রচেছ
নির্ভয়ে আমার শাসন সমুখে ।
বিগত অভিসারে দিয়েছি কসম কতো,
আর নয় মনে মনে, আসোনা অঙ্ক কষি
কলিজার আরশিতে।
আগামীতে প্রতিদিন, এনে দিবো আলো কিনে
রেখে দিয়ো দৃষ্টিতে ।
তৃপ্তি নাই বা আসুক, আলোতে স্নান ক’রে,
দৃষ্টিতে ভিজবো দুজন, এসেছি বাস্তবে,
তুমিও আসোনা ফিরে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



