পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বলেছিলো আদিম যুগে
আর মানুষ ও শিখেছে মানুষ শিকার,
আহার পেয়েছে অনুর্বর মাটি, ক্ষুধার্ত পশু, মাংশাসী পোকা।
আজকাল আমারো ইচ্ছে হয় হবো মানুষ খেকো
অথবা বন্য হাতি; অথচ দেখতে মানুষের মতই।
চাঁদের আলোয় উজ্জ্বল মেঘমালা
যেমন থাকেনা থেমে পথিকের দৃষ্টি পেতে;
রবো না আমিও মানুষের বৈশিষ্ট নিয়ে
মানুষ খাবো আগুনে ঝলসে, ধারালো দাঁতে টুকরো টুকরো ক’রে,
অথবা বিষাক্ত বুলেটে রক্ত চুষে।
যেহেতু শিকারের চেয়ে শিকারির মর্যাদা অধিক,
মানুষের চেয়ে মৃত্যু দাতার।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



