কাসার থালা
-----------------------------------------------------------
-----------------------------------------------------------
একতারার বৈরাগী সুর
সুনামির ন্যায় দেয় ভাসিয়ে, চার দেয়ালের ভাবনাগুলো।
আম বাগানের গা ঘেঁষে, সন্ধা নামে নিরিবিলি
পুলক বাবুর টং দোকানে।
চায়ের কাপে ছোট্ট চামচ, ভেতর থেকে আঘাত করে
বাহির থেকে সব দেখা যায়।
বাঁশের মাঁচায় বাউল বসে,
পথিক কে তার জীবন শোনায় গানের ভাষায়........
”মনের মাঝে সাঁতরে বেড়ায় সোনার ইলিশ,
আরশি বাড়ি রুপোর চুলোয় ভাজতে থাকে,
আমার কি সাই কাসার থালায় জুটবে কিছু ?”
আমিতো ছিলাম পাশেই বসে
গানের মানে বুঝতে গিয়ে, হঠাৎ করেই পথিক হলাম;
পথের পায়ে পা মিলিয়ে, অনেকটা পথ পেরিয়ে এলাম।
পথের শেষে হঠাৎ করেই, সেই বাউলের উঠোন আসে,
সুধাই বাউল.....
”আমার তো নেই কাসার থালাও, চোখে মুখে পথের ধুলো;
এই জীবনে জুটবে কি আর!
যা রয়েছে তোমার চুলোয় ?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




