এ আকাশ ওজনে খুবই হালকা
কাঁধে নিয়ে আছে বেওয়ারিশ যত বৃদ্ধ।
যে সন্তান জন্ম নিয়েই পৃথিবী গিলে খায়
গিলে খায় গাছ পালা, বন ভোজন, ফুল, ফাল্গুন, রিকসা ভ্রমণ,
সাজানো বন্ধুত্ব, ভরা পূর্ণিমায় অভিসার,
চড়ুই পাখির বাসা, যা পায় মুখে তুলে নেয়,
অথবা ফেলে দেয় ভীষণ অতীতে।
ওরা শিখে নেয় পৃথিবী মানেই বেওয়ারিশ একটি বৃক্ষ;
যার কাঁধে ঝুলবে হালকা আকাশ,
যেখানে শূন্যতা আছে, স্পর্শ নেই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




