লেনদেনগুলো অমিট রেখেছি
গিয়েছিলাম অদূর, জোছনা স্নানে বৃক্ষ-বাগানে।
হাতের মুঠোয় সবুজ ঘাসের সুবাস,
কল্পনাগুলো মৌমাছি হয়ে উড়ে।
এক-চোখা আকাশ
সেখানে জোছনার আগুন লেগেছে,
হলুদ পাতায় কেরোসিন মেখে, আকাশে উড়োতে ইচ্ছে করে।
কিছু দূর, দোতারার সূরে চিলেকোঠা হয়েছে তৈরি,
বুকের পাঁজরে ময়লা জমিয়ে প্রবেশ নিষেধ।
তবুও যে আজ জোছনা লেগেছে,
সারি সারি দেয়াল পুড়ে, শিশিরের খই ফুটেছে।
জোছনার আগুন রতনের মতো
পকেটে গুজলেই ঘুম চলে আসে।
প্রেয়সীদের কবি হতে নেই
ওরা রতন চেনে, ঘুম কেড়ে নেয়।
হিমিকাকে আজ খবর দেইনি,
আমিও রতন চিনি, ভাগ দেবনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


