হিমিকা
হলুদ শাড়িতে তোকে কেমন লাগে বরফের দেশে ?
নিকষ কুয়াশায় কত আলোক-বর্ষ ভিজেছিস
আমাকে দেখাতে তোর অবিনাশী চোখ !
তর্ক করেছিস আগন্তুকের সাথে
টেলিপ্যাথি-প্রহরে যে ঘটিয়েছে বিভ্রাট ;
আমিতো সম্রাট নই রে !
চিরায়ত কক্ষপথে ঘূর্ণায়মান কোন গ্রহের ।
তবুও তোর স্বস্তি নেই, আজন্ম প্রহরী হতে
আকাশ হয়েছিস এই পৃথিবীর ।
সত্যিটা লুকোতে ইচ্ছে করে, সচেতন বৃক্ষগুলো ভুল বুঝুক হাসির ভণিতায়,
জীবিকার জন্যেই এসেছি পৃথিবীর ধূলিতে।
হিমিকা
আমাদের একবেলা সংসারে, দুই বেলা ভালোবাসা
প্রাসাদ গড়তে অতগুলো ফাল্গুন খরচ করবো কেন বলতো ?
প্রতিটি বৈশাখে, বরফের দেশে অভিসারে যাবো।
বিধাতাও দেবে না কোন বিভ্রাট ।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



