রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ঘটে যা তা সব সত্য নয়, কবি তব মনোভূমি রামের জনমস্থান অযোধ্যার চেয়ে সত্য জেনো। হুমায়ুন আহমেদ 'দেয়াল' উপন্যাসে যা লিখেছেন তা সম্পূর্ণই তাঁর নিজস্ব চেতনার ব্যাপার। তা তিনি লিখতেই পারেন। তবে তিনি কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছেন। ঘাতকদের চরিত্রকে ফুটিয়ে তোলতে গিয়ে তার নৈর্ব্যক্তিক দৃষ্টির পরিচয় পাওয়া যায় নি। খল চরিত্র নির্মাণে নৈপুণ্য দেখতে পারেন নি তিনি। ঘাতকদের একজনকে তিনি (পাকি মেজর হত্যা করিয়ে) দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা বানিয়েছেন ঠিকই কিন্তু ঘাতকের নৈতিক স্খলন, পশুত্ব, নিকৃষ্ট পাশব মানসিকতার স্বরূপ উদঘটনে চরম ব্যর্থ হয়েছেন। প্রথম আলোতে প্রকাশিত দুই অধ্যায় পড়ে মনে হল, লেখক উদ্ধৃত খল চরিত্রের প্রতি পাঠকের তীব্র ঘৃণা উদ্রেক না করিয়ে কিঞ্চিত করুণা সৃষ্টি করেছেন। যা ইতিহাস অনুসৃত নয়। ১৫ আগষ্টের বর্বর ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি সামান্যতম আবেগ-অনুভূতি মানতাবাদী কোন মানুষের আছে বলে প্রতীতি হয় না। বাংলা সাহিত্যে সাজাহান, রক্তাক্ত প্রান্তর, রাজসিংহ প্রভৃতি ইতিহাস আশ্রিত রচনা ঘটনা ঘটার অনেক পড়ে লিখিত হয়েছে। তাই লেখকরা ইতিহাসের প্রতি বিশ্বস্ত থাকতে পেরেছেন। আর তাই, মহাপ্লাবী একাত্তর নিয়ে এখনই শিল্পত্তীর্ণ সাহিত্য রচনার সময় আসেনি-এ কথা বলা যায়। তলস্তয়ের 'ওয়ার এন্ড পিস' এর মত শিল্পোত্তীর্ণ রচনার আশায় রইলাম। হুমায়ূন আহমেদের ধ্বসে পড়া দেয়ালে নতুন দেয়াল একদিন গড়ে ওঠবেই-রবীন্দ্র নজরুলের দেশে তা অসম্ভাব্য নয়।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।