somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমুসলিম ভাইদের উদ্দেশ্যে খোলা চিঠিঃ মুহম্মদ(স) আপনাদের শত্রু নয়(মুসলিমদের জন্যও উন্মুক্ত)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় অমুসলিম ভাইয়েরা,
আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি একজন ধার্মিক মুসলমান হিসেবে নিজেকে পরিচিত করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আজকের এই খোলা চিঠিতে আমি কোন ধর্মের প্রতিনিধিত্ব করছি না। আমি স্রেফ একজন সভ্য মানুষ হিসেবে এই চিঠিটি উপস্থাপন করছি। আপনারা জানেন ইসলাম ধর্মের শেষ নবী মুহম্মদ(স)। তিনি ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মরু প্রান্তরে জন্ম গ্রহণ করেন। ঐতিহাসিকভাবে স্বীকৃত যে, ওই সময়টা ছিল মানব সভ্যতার ইতিহাসে এক চরম বাজে সময়। অন্যান্য ধর্মের প্রচারক মহাপুরুষদের মত তিনিও তখন আলোকবর্তিকা হাতে কাজ করেছিলেন সমগ্র মানব জাতির কল্যাণে। কিন্তু তিনি মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছেন তখন। হয়ত আপনারা বলবেন, তিনি শুধু ইসলামের কল্যাণে কাজ করেছেন। একথা ঠিক নয়, কারণ তিনি ইসলাম ধর্ম প্রচার করেছেন যেমন ইসলামের জন্য, তেমনি মানুষকে অন্ধকার জগত থেকে বের করে আনতে। ইতিহাস সাক্ষী দেয় যে তিনি কাউকে জোর করে ইসলাম চেপে দেননি। বরং তিনি সব ধর্মের মানুষকে নিয়ে একত্রে বসবাস করেছেন। অমুসলিমদের সাথে সন্ধি স্থাপন করেছেন, যদিও তারা বারবার তাঁর সাথে প্রতারণা করেছে। তথাপি তিনি অন্য ধর্মানুসারীদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করে গেছেন। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলেছেন তাঁর অনুসারীদের। মক্কা বিজয়ের সময় অমুসলিমদের গায়ে আঁচড়টি পর্যন্ত লাগতে দেননি। বরং তাঁর আপন চাচাকে হত্যা করে যে ব্যক্তি নাক-কান কেটে মালা গেঁথে পড়ে ঘুরেছে, কলিজা কেটে চিবিয়ে খেয়েছে, তাঁকে ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই নয় তাঁর ঘরকে সবার জন্য নিরাপদ বলে ঘোষণা দিয়েছেন। সর্বোপরি একজন মহামানব কখনও কারোর শ্ত্রু হতে পারেন না, তিনি শুধু সবার জন্য কল্যাণময়ই হতে পারেন। মহামানবকে বুঝতে না পারাটা তাঁর অপরাধ নয়, বরং আমাদের অক্ষমতা। যাই হোক, এই মহামানবের আগমন সম্পর্কে অমুসলিমরা অনেক বেশি ওয়াকিবহাল ছিলেন। তাঁর আগমনের পূর্বে বিভিন্ন ধর্মের পণ্ডিতেরা ভবিষ্যৎ বাণী করেছিলেন তাঁর আগমন সম্পর্কে। ইতিহাস বলে পণ্ডিতেরা জানতেন কারণ, তাদের ধর্ম গ্রন্থে এই মহামানবের আগমনী বার্তা ছিল। এতো গেলো ওই সময়ের কথা। এই যুগের বিখ্যাত অমুসলিম মনিষীর গ্রন্থও দাবী করে যে, সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব মুহাম্মদ(স)।

আমরা আজকে নিজেদের সভ্য বলে প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত। অথচ একজন মহামানবকে নিয়ে, তাঁর প্রচারিত ধর্মকে নিয়ে, তাঁর উপর নাযিলকৃত ধর্মগ্রন্থকে নিয়ে কুৎসা রটাতে আমাদের শিক্ষিত, সভ্য হৃদয় একটুও ব্যথিত হয় না। শুধু তাই নয়, এই মহামানব এখন মৃত। একজন মৃত মানুষকে নিয়ে কুৎসা রটাতে অনুমতি দিয়েছে কি কোন ধর্ম, কোন শিক্ষা, কোন সভ্যতা? সভ্য মানুষ হিসেবে কি আমরা একবারও চিন্তা করে দেখেছি, যাকে নিয়ে কুৎসা রটাচ্ছি, অবজ্ঞা করছি সেই ব্যক্তির অনুসারীর সংখ্যা ১৫০ কোটিরও বেশি। যারা তাঁকে মনে প্রাণে ভালোবাসে। একজনের বাজে একটা কটূক্তিতে ১৫০ কোটি মানুষ কতটা কষ্ট পায়, ভেবে দেখেছেন? আপনাদের নিজেদের বেলায় এমনটা ঘটলে কেমন লাগত, একবার ভাবুন? সবাই জানি সমাজের গুটি কয়েক চরম অসভ্য লোকের কাজ এগুলি। কিন্তু বারবার একই রকম চরম অসভ্যতা, উগ্রতা, নিকৃষ্টতা দেখানোর পরও কিন্তু আমরা ওদের থামাতে পারিনি। কারণ ওদের কোন বিচার আমরা করতে পারিনি। বরং ওদেরকে প্রশ্রয় দিয়ে গিয়েছি। এর ফলে কী হচ্ছে? বিভিন্ন ধর্ম গোষ্ঠীর মাঝে বিভেদ, হানাহানি, অবিশ্বাস শুধুই বাড়ছে। আধুনিক বা সভ্য মানুষ যা কখনোই করতে পারে না।

তাই আসুন আমরা আধুনিক, শিক্ষিত, রুচিশীল, সভ্য মানুষজন মিলে সুন্দরভাবে বাঁচতে চেষ্টা করি। আমাদের পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তুলি। সকল জ্ঞানী-গুণী, বিখ্যাত ব্যক্তি, মহামানব সর্বোপরি সকল মানুষকে শ্রদ্ধা করতে শিখি, ভালবাসতে শিখি। আর পরমতসহিষ্ণুতার চর্চা করি।

সুন্দর আগামীর কামনায়।
আপনাদের অতিনগণ্য
ভেজা আকাশ
১৭টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×