বড় প্রেম, ছোট প্রেম
২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রেমে খুব বর্ষাকাল-ই?
প্রেমে নাকি গ্রীষ্ম নেই?
প্রেমিকের কাঁদতে হবে
ফাগুনের দৃশ্য নেই?
তবু, দিনরাত্রি শুনি
দুমদাম শব্দ খালি।
কতজন পড়ছে প্রেমে,
কতজন দিচ্ছে গালি!
আমিও পড়বি তো পড়্
পড়েছি নানান প্রেমে।
সতোরোয় সেই যে পড়া
এখনও যায় কি থেমে?
কত লোক গঞ্জনা দেয়,
কত বার নিন্দা রটে।
তবুও পড়ছি প্রেমে,-
যদি প্রেম সত্যি ঘটে!
পড়ে পড়ে বুঝতে পারি,
বড় প্রেম যায় না পাওয়া।
ছোট প্রেম স্বার্থে বাঁধা,
সে কেবল প্রেমের হাওয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন