আরো একজন নতুন নায়িকা পেতে যাচ্ছে বাংলাদেশ 


০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরো একজন নতুন নায়িকা পেতে যাচ্ছে ঢালিউড। মোহাম্মদ আলী পারভেজের 'প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা' ছবিতে অভিনয় করবেন র্যাম্প ও বিজ্ঞাপনচিত্রের মডেল আইরিন সুলতানা। ছবিতে আইরিন অভিনয় করবেন সুপার হিরো নিলয় আলমগীরের বিপরীতে।
সম্প্রতি নিলয়-আইরিন নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ হলেন। এর আগে নিলয় চলচ্চিত্রে অভিনয় করলেও আইরিন এই প্রথমবারের মতো চলচ্চিত্রের পর্দায় হাজির হবেন। বর্তমানে আইরিন বেশ পরিচিতি পেয়েছেন রবির 'এবার হবে' শিরোনামের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে। এর আগে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সম্মতি দেননি। এ ছবিটি করা প্রসঙ্গে
আইরিন বলেন, 'আমাকে যে ধরনের ছবিতে মানাবে, ঠিক সে রকম একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম এত দিন। আমার মনে হয়েছে এ ছবির চরিত্রটি আমার জন্য উপযোগী।'
ছবিতে বড়লোকের অহংকারী ছেলের চরিত্রে অভিনয় করবেন নিলয়। অন্যদিকে আইরিন মার্জিত একটি মেয়ে। সে পড়ালেখা ও শৃঙ্খলাবদ্ধ জীবন পছন্দ করে। দুজনের এ পার্থক্যটাই ছবির মূল গল্প। ১০ এপ্রিল থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। ছবির অন্য একটি চরিত্রে অভিনয় করবেন বাপ্পারাজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন