somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা'র চলচ্চিত্রে উপমহাদেশের কন্ঠ শিল্পীরা

০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে চলচ্চিত্র শিল্প শুরু হওয়ার পর আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানের ছিল স্বর্ণযুগ। এরপর নকলের দাপটে গান থেকে সুন্দর কথা ও সুর চলে যায়। একসময় এমনই সময় আসে যে শাহাদাত চৌধুরী'র সাপ্তাহিক বিচিত্রার চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী চলচ্চিত্রের গানকে খিস্তি খেউড় হিসেবে অভিহিত করেন। এখন অবশ্য অর্ণব, হাবীব, এস আই টুটুল এঁরা চলচ্চিত্রে কাজ করার ফলে কিছুটা হলেও শ্রুতিমধুর গানের খরা কেটেছে।
আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানে উপমহাদেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা গান গেয়েছেন। লতা মঙ্গেশকর, তালাত মাহমুদ, মেহেদী হাসান থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জী, শ্যামল মিত্র, কিশোর কুমার রয়েছেন এই তালিকায়। কখনো দেশী বা কখনো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এঁরা কন্ঠ দিয়েছেন। এছাড়া 'ধীরে বহে মেঘনা' নামক চলচ্চিত্রে 'কত যে ধীরে বহে মেঘনা' শীর্ষক গানে কন্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখার্জী। সেটি আমার সংগ্রহে নেই। কারো কাছে আছে কি? গানগুলো শেয়ার করলাম আপনাদের সাথে।

০১. আমি যে আঁধারে বন্দিনী- সন্ধ্যা মুখার্জী, চলচ্চিত্র: সূর্যকন্যা
০২. কে তুমি এলে গো- আহমেদ রুশদী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো
০৩. মেঘ থমথম করে- ভূপেন হাজারিকা, চলচ্চিত্র: সীমানা পেরিয়ে
০৪. চেনা চেনা লাগে- শ্যামল মিত্র, চলচ্চিত্র: সূর্যকন্যা
০৫. ছেড়না ছেড়না হাত- কিশোর কুমার ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: অন্যায় অবিচার
০৬. ডাকে পাখি খোল আঁখি- হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র: প্রতিরোধ

০৭. ঢাকো যতনা নয়ন দু'হাতে- মেহেদী হাসান, চলচ্চিত্র: রাজা সাহেব
০৮. তোমারে লেগেছে এতো যে ভালো- তালাত মাহমুদ, চলচ্চিত্র: রাজধানীর বুকে
০৯. তুমি চাওপিয়া নদী হয়ে- হৈমন্তী শুক্লা ও সুবীর নন্দী, চলচ্চিত্র: মহানায়ক
১০. দিলের সওদা দিলওয়ালা- ঊষা উত্থুপ, চলচ্চিত্র: তিনকন্যা
১১. তুমি সুন্দর হে- আহমেদ রুশদী ও আইরীণ পারভীন, চলচ্চিত্র: তানসেন
১২. নতুন নামে ডাকো- নাহিদ নিয়াজী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো

১৩. পথের সাথী নামো গো পথে- শ্যামল মিত্র ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: ইয়ে করে বিয়ে
১৪. বিমূর্ত এই রাত্রি আমার- ভূপেন হাজারিকা
১৫. ভালবাসা যত বড়- কুমার শানু ও মিতালী মুখার্জী, চলচ্চিত্র: চরম আঘাত
১৬. রুই কাতলা ইলিশ- কিশোর কুমার, চলচ্চিত্র: অন্যায় অবিচার
১৭. হালকা মেঘের ঐ- আহমেদ রুশদী ও রুনা লায়লা, চলচ্চিত্র: রাজা সাহেব
১৮. ও দাদা ভাই- লতা মঙ্গেশকার, চলচ্চিত্র: রক্তাক্ত বাংলা
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

×