somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপন ভুবন: ছেলেবেলার গল্প

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিতান্তই ব্যক্তিগত ছেলেবেলার গল্প। কোনটা হাসির, কোনটা দুঃখের। কিন্তু সবই এখন সুখের স্মৃতি। নানান ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন ধরণের অনুভূতি বা অভিজ্ঞতা সঞ্চয় করে বেড়ে উঠা, বোধের জন্ম নেয়া। সেই স্মৃতিগুলো শেয়ার করলাম আপনাদের সাথে।

বয়স তখন ১০/১২ হবে। বাড়িতে ছোট চাচার বিয়ে। দেশী-বিদেশী প্রচুর আত্মীয়-স্বজন এসেছেন। সমবয়সী ৬/৭ জন মিলে সারাদিন হৈ-হুল্লোড় করি। কিন্তু সমস্যা হয় রাত হলে। কিছু করতে পারি না। তো সবাই মিলে গবেষণায় বসলো কী করা যায়। এবং অবশেষে ঠিক হলো সবাই মিলে সিগারেট খাবো। কিন্তু কিনবো কীভাবে? কারো কাছে টাকা-পয়সা নেই। এরও সমাধান হয়ে গেল। লন্ডন থেকে বড়চাচা এসেছেন। তিনি ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট খান। তাঁর স্যুটকেসে কয়েকটি কার্টন আছে। সেখান থেকে হাপিস করতে হবে। দায়িত্ব পড়লো আমার উপর। স্যুটকেস খোলা থাকতো। বিয়ে বাড়ির হৈচৈ’এর মধ্যে আমি খুব সহজে কাজটা করে ফেললাম। পরে সবাই মিলে রাতে ধূমপান করা হলো। কয়েকটি সিগারেট রয়ে গিয়েছিল। ঠিক হলো পরের রাতে পান করা হবে।
পরেরদিন সাজিদ নামক ছেলে, আমাদের দলের, দাবী করলো তাকে সিগারেট আলাদা করে দিতে হবে। অস্বীকার করায় হুমকী দিল বড়চাচাকে বলে দিবে। আমরা পাত্তা দিলাম না। কিন্তু সে আমার উপর সম্পূর্ণ দায়ভার চাপিয়ে বড়চাচাকে সিগারেট চুরির বিষয় বলে দিল। আমাকে ডেকে পাঠানো হলো। পুরো বিয়ে বাড়ির সামনে নিজের দায় স্বীকার করতে হলো। তারপর বড়চাচা আমাকে ধোলাই দিলেন - রীতিমতো আড়ং ধোলাই। আমার ধূমপানের নেশা ছুটে গিয়েছিল। ঐ সময় মনে হয়েছিল চাচাকে খুন করে ফেলি। কিন্তু আজ বুঝতে পারি তিনি আমার কী উপকার করেছিলেন।

চা-বাগানে বেড়াতে গেছি বোনের কাছে। বোন জামাই তখন টিলা ম্যানেজার । পাশের ফ্যাক্টরী ম্যানেজারের বাংলোয় বেড়াতে গেলাম। দেখলাম তাদের টেলিফোন বাজছে। তখন বিদ্যুৎ ছিল না। অবাক হয়ে জানতে চাইলাম, বিদ্যুৎ নেই ফোন কাজ করছে কীভাবে? সবাই হো হো করে হাসলো। আমাকে জানানো হলো ফোনের জন্য বিদ্যুতের প্রয়োজন নেই!!! নিজেকে খুব বোকা মনে হলো।
তার অনেক দিন পর আমাদের গ্রামে টেলিফোন এক্সচেঞ্জ স্হাপিত হলো এবং অবাক হয়ে জানলাম সেটি বিদ্যুৎ ছাড়া কাজ করে না। এক্সচেঞ্জে বিদ্যুৎ নেই মানে গ্রামের সকল ফোন অচল। চা-বাগানের ঘটনার জন্য যে হীনম্মন্যতা তৈরি হয়েছিল তা কেটে গেল।

শহরে ফুফুর বাসায় বেড়াতে গেছি। গিয়ে দেখি ঐখানে খুব মজা। আলমারীর মতো জিনিসে পানি বরফ হয়ে যাচ্ছে। খুব মজা করে বরফ খেলাম। বাড়িতে আসার সময় ফুফুকে বলে বেগুনী রঙের প্লাস্টিকের ছোট দুটি গ্লাস, যে গ্লাসে বরফ তৈরি করা হয়, নিয়ে এলাম। বিকেল বেলা বাড়িতে এসেই সেই গ্লাসে পানি দিয়ে একটা আলমারীতে রেখে দিলাম। সবাইকে বললাম আর কিছুক্ষণ পরে বরফ হয়ে যাবে। আহারে !!! সবাই আমাকে নিয়ে কি যে হাসাহাসি করলো। শেষে আমার এক বোন ফ্রিজের বিষয়টি বুঝিয়ে বললো। এবং আমি বুঝলাম ;)

বর্ষা কাল। গ্রামে নৌকা বাইচ হবে। চারিদিকে তুমুল উত্তেজনা। তখন বিনোদনের এতো সুযোগ ছিল না।আমিও আব্দার ধরলাম নৌকা বাইচ দেখবো। খুব ছোট্ট ছিলাম বিধায় নিমিষেই আমার আব্দার নাকচ হয়ে গেল।
নির্দিষ্ট দিনে বিকেল বেলা যখন গ্রামের সবাই দল বেঁধে নদীর দিকে যাচ্ছে তখন আমি কাউকে না বলে দলের সাথে মিশে গেলাম। অর্ধেকের বেশী যাওয়ার পর ধরা পড়ে গেলাম। চাচাতো বড় ভাইয়েরা কোনভাবেই আমাকে নিতে নারাজ। প্রতিবেশী মিদ্দিন ভাইকে বলা হলো আমাকে বাড়িতে রেখে আসতে। আমি দিলাম কান্নাকাটি জুড়ে। মিদ্দিন ভাই বললেন তিনি আমাকে দেখে রাখবেন। অতএব আমি বাইচ দেখার সুযোগ পেলাম। প্রবল বৃষ্টি আসলো। সেই বৃষ্টিতে ভিজে বাইচ দেখে মিদ্দিন ভাইয়ের কোলে চড়ে যখন বাড়িতে আসলাম এসে তখন ভড়কে গেলাম। বাড়িতে আমাকে না পেয়ে হুলস্হূল অবস্হা। আমার মা কাঁদতে কাঁদতে শেষ। চারিদিকে খোঁজাখুঁজি। অবশেষে আমাকে পেয়ে মা কোলে তুলে নিলেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×