আমি সাধারন মানুষ। মোটর সাইকেল, কার, বাস মাইক্রোবাস কোনটাই নেই আমার। জমি জমা চাষবাসও করতে হয় না আমার নিজের। তাই জ্বালানী তেল কেনার প্রশ্নই উঠে না। তবে বাসে যাতায়ত করি, অন্তত সপ্তাহে দুইবার। অবশ্য মাঝে মাঝে একটু বেশিও যাতায়ত করতে হয়। আগে আমার বাড়ি যেতে লাগতো ৬০/-(ষাট টাকা) এখন লাগছে ৭০/-(আশি) টাকা। স্বাভাবিক ভাবে সপ্তাহে দু'বার বাড়ি যাওয়া হয়। কোন কোন সময় একটু বেশিই যাওয়া হয়। বেশিটা না হয় বাদই দিলাম। তেলের মূল্য বৃদ্ধির ফলে আমার সপ্তাহে ২০/- (বিশ) টাকা বেশি যাচ্ছে, মাসে ৮০/- (আশি) টাকা। আর বছরে ৯৬০/-(নয় শত ষাট)টাকা। এই নয়শত বিশ টাকা শুধুমাত্র তেলের মূল্য বৃদ্ধির কারণেই আমাকে গুনতে হচ্ছে।
আমার মত দেশে বহুলোক আছে যাদের গাড়ি নেই,চাষবাস করার জন্য জ্বালানী তেলও কিনতে হয় না, কিন্ত পকেট থেকে বেড়িয়ে যাচ্ছে ঠিকই অতিরিক্ত টাকা। ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে আমাদের মত নিম্ন আয়ের লোকজনরা হিমশিম খাচ্ছি নিয়মিত। বলার কোন জায়গা নেই, আর বললেই বা কি, শুনছে কি কেউ ? যারা দাম বাড়ায়, তারা আসলে তাদের ক্রয় ক্ষামতার সাথে আমাদেরটা মেলানোর চেষ্ঠা করে। যা বাস্তব সম্মত নয়।
একথা সবারই জানা, প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ভাড়া ১০পয়সা বেড়েছে। আগে ছিল ১.৩৫ পয়সা। এখন দশ পয়সা বেড়ে ১.৪৫ টাকা হওয়ার কথা।গাড়ীওয়ালারা কিন্তু তা মানছে না, যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নিচ্ছে। মালিক সমিতি তাদের ইচ্ছে মত বাস ভাড়ার চার্ট তৈরি করে রেখেছে। কিছু বলতে গেলে তাদের মনমত তৈরি করা চার্টটা দেখাছে তারা।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



