somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Android vs. iOS vs. Symbian vs. Windows

০৮ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায়ই দেখি সবাই স্মার্টফোন চায়। কিন্তু আইফোন নিবে নাকি স্যামসাং/এইচটিসি/সনি-র মতো অ্যান্ড্রু ডিভাইস নিবে, এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নকিয়া-র পক্ষেও সাপোর্ট কম নয়। আমি মোটামুটি সবগুলোই ব্যবহার করেছি। এছাড়াও ব্যবহারকারীদের কাছ থেকে সামনাসামনি এগুলোর বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করেছি।

Android এর সুবিধা:-
১. ৪,৫০,০০০ এর উপর অ্যাপস্। এর বেশিরভাগই ফ্রি।
২. সব অপারেটর-ইইই সাপোর্ট করে। কান্ট্রি লক ভাঙ্গার প্রয়োজন পড়ে না।
৩. সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তবে বেশিরভাগ সুবিধা-অসুবিধা নির্ভর করে হ্যান্ডসেটের কনফিগারেশনের উপর।

Android এর অসুবিধা:-
১. ব্যাটারি একটু বেশিইইই খায়। তবে প্রয়োজন ব্যতিত ব্যাকগ্রাউন্ড অ্যাপস্ যত কম চালাবেন, ব্যাটারি তত বেশি বাঁচবে।
২. আস্তে আস্তে স্লো হয়। এর-ও সমাধান আছে। ১০-১৫ দিন পর-পর ফোনের ক্যাশ মেমোরি ক্লিক করে রিস্টার্ট দিলে আবার আগের অবস্থায় চলে আসে। এজন্য আমি রেকমেন্ডেড করি "1-click cleaner" by "OPDA team"।
৩. ইন্টারনেট সেট করা না থাকলে সব সুবিধা উপভোগ করা যায় না। অন্তত 1GB/month প্যাকেজ নিতেই হবে।

iOS এর সুবিধা:-
১. সহজে হ্যাং হয় না। বেশিরভাগ অ্যাপস চলে স্মুথলি।
২. More than 28 million songs worldwide, 1,000,000+ podcasts (USA), 40,000+ music videos (USA), 3,000+ TV shows (USA), 20,000+ audiobooks (USA), 2,500+ movies (USA), 300,000+ App Store Apps
৩. এটারও সুবিধার কথা বলে শেষ করা যাবে না। তবে অ্যান্ড্রুর তুলনায় একটু কম।

iOS এর অসুবিধা:-
১. বেশিরভাগ অ্যাপস্‌ পেইড। এমনকি গান পর্যন্ত। অনেক দাম দিয়ে কেনার পরেও আবারও টাকা খরচা করতে হবে। ক্র্যাক অবশ্য করা যায়; কিন্তু পরে আবার আপডেট মারতে গেলে অনেক ঝামেলা হয়।
২. সব অপারেটর সাপোর্ট নাও করতে পারে। বেশিরভাগেরই কান্ট্রি কোড লক করা থাকে।
৩. একটাই যেহেতু ব্র্যান্ড, ক্যামেরা-সহ অন্যান্য আনুসঙ্গিক হার্ডওয়্যার-এর পারফরমেন্স একটু দুর্বল।

Symbian:-
এই মুহুর্তে (২০১১-২০১২) Nokia's Simbian OS যুক্ত সেট (e.g. Nokia N8 etc.) আর স্মার্টফোনের পর্যায়ে পড়ে না। বিশেষ করে অ্যান্ড্রু এবং আইওএসের সাথে এই সিম্বিয়ানকে মেলানো চরম বোকামী হবে। অনেক আগে (২০০৮ এর আগে), যখন স্মার্টফোনে এতো বৈচিত্র ছিলনা, তখন সিম্বিয়ানের সাথে মেলানো যেত।

Windows Mobile:-
এটা কিছুটা নতুন হলেও এখনও খুব একটা জনপ্রিয় নয়। অ্যাপস্‌-ও অনেক কম। তবে মাইক্রোসফট্‌ বলে কথা। কিছুদিন পর-পরই চমক দেখাচ্ছে। ব্যক্তিগতভাবে, আমার কাছে এটা এখনও ব্যবহারবান্ধব নয়। Windows কে অ্যান্ড্রুর সমপর্যায়ে আসতে আরও অনেকদূর এগিয়ে আসতে হবে। হয়তো বা সামনে উঠেও আসতে পারে।

Other OS:-
১. BadaOS খারাপ না। আস্তে আস্তে এর অ্যাপস্ বাড়ছে। যদিও এখন কিছু সীমাবদ্ধতা আছে; তবে আমার কাছে এটা উইন্ডোজ মোবাইল/সিম্বিয়ান এর চেয়েও অনেক-অনেকগুণ ভাল।
২. PalmOS টা দেশে খুব একটা প্রচলিত না।
৩. Blackberry RimOS. এটা করপোরেট ইউজারদের জন্যই বেশি মানানসই। যদিও মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনটা খারাপ না। তবে ইমেইল, ইন্সটেন্ট মেসেজিং, ডকুমেন্ট ইন্টিগ্রশন এর জন্য বেস্ট।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×