তিক্ত কথাও মধুর লাগে, যদি বল ভালবেসে
দূর থেকে ডাকে মোরে, করে শুধু ইশারা
আমি বলি, "কাছে আসো", সে বলে, "দূরে যা!"
এ কেমন ভালবাসা? আমি কিছুই বুঝি না?
জীবনের ফেরিঘাটে, দাড়িয়ে আছি একা
কেঊ নেই পাশে, যদি তার পাই দেখা?
যে আমার প্রাণসখা, ঘুচাবো বন্ধ্যা হৃদয়ের খরা।
কেঊ কি আছো! শুনবে আমার মনের কথা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


