ইসলাম রবি ঘিরে ধরে যবে, আধাঁর কালো রাত
ডাক দিয়ে যায় সব উম্মতে, হোসাঈনী শাহাদাত
ইসলাম তরু চায় আজি, তাজা লহুর নাজরানা
কারা কারা দেবে জান? জলদি হও রওয়ানা।।
ঈমামের শাহাদাত, দেখিয়েছে সোজা পথ,
শেষ নবীর উম্মত! মনে রেখো হিম্মত,
ঈমাম হোসাঈনের এই ইহসান
মনে রেখো সব মুসলমান।।
শেষ নবীর ধর্ম, পড়বে যখন মুসীবতে
বাঁচাতে হলে ঢালো, সেথা তাজা শোণি'তে
সতেজ হবে ইসলামরূপ ছায়া তরু
শহীদী খুনে রাঙ্গিবে, যবে ধূসর মরু।।
হোসাঈনী রক্ত, ডাক দিয়ে যায় কারবালায়
দ্বীন বাঁচাতে কে হবি শহীদ? আয় রে আয়!
দয়াল প্রভূ কবুল কর! এই অধমের জান,
ঈমামের প্রেমে করতে পারি, যেন সবকিছু কুরবান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


