মা ফাতিমার নয়নমনি
হাসান হোসেন নুরের খনি।
মোহাম্মদী কাননের দুটি কুসুম
হাসনায়েন পাক চির মাসুম।।
ছিলেন তাঁরা নূর নবীজীর ইয়ার
হয়েছিলেন নবীজীর পিঠে সওয়ার।
সাহাবীগণ করতেন তাঁদের সম্মান
ধন্য মা ফাতিমার গুলিস্তান।
সে বাগান করলো গোরস্থান
হায় ইয়াজিদি মুসলমান!
তাই কাঁদে আজো ফোরাতের তীর
ইমামের তরে ঝরায় অশ্রুনীর।।
কারবালার প্রান্তরে অবিরাম
আজো শোনা যায়, ইয়া হুসাইন!
সাল্লামা আলাইকা, ইয়া হুসাইন!
সাল্লামাল্লাহু আলা, হাসনাইন!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


