লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল,
এই কলেমা পড়ে আমার পরাণ বুলবুল,
আল্লাহ্ ছাড়া দুসরা আর মাবূদ কেহ নাই আমার
মুহাম্মদ মুস্তাফা নবী তাঁর পেয়ারা রাসুল।।
খুলবি যদি খোদার ঘর, এই কলেমা কুঞ্জি ধর,
রোজা-নামাজ-হাদীস-কুরআন সবের এহি মূল,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল,
নবীজীর কন্যা, খাতুনে জান্নাহ ফাতিমা বতুল।।
কবর হাশর পুলসিরাত,এই কলেমা পড়ে করবো মাত
দরূদ পড়লে বেশী করে,পাবো নবীর শাফায়াত।।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুল,
এই কলেমা পড়ে আমার পরাণ বুলবুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


