নহে মুসলিম আছে শুধু যার নামের পরিচয়,
সেই মুসলিম জীবন যাহার পূণ্য কর্মময়।
নবীজীর প্রেমে অন্তরে যার সদা বহে ঝরনা
সেই মুসলিম সত্য জেনো ভবে, আর কেউ না ।।
মুসলমানের কষ্ট দেখে কাঁদে না যাহার প্রাণ,
তাদেরে কী করে বলি, আমি খাঁটি মুসলমান?
গোমাংস ভোজনে আর খাতনা দিলে হয় কীরে মুসলমান?
আমি বলি কভূ নয়, সে ভন্ড, প্রতারক, বেইমান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


