কথার কারিগর তুমি কথার কারিগর
কথার জালে বন্দি করে বানাইছ দোসর
দোসর বানাইয়া গিয়াছ চলিয়া, শুণ্য মোর বাসর
নিঠুর বনধু ভেবেছিলাম, তোমায় নিয়া বাধব সুখের ঘর
সে আশা শুণ্যে মিলায়ে, তুমি হয়ে গেলা পর
কথার জালে বন্দি কর, মন নিয়ে খেলা কর, কথার যাদুগর
কোনবা ছলে মন কেড়ে নিলে, পাইলামনা খবর
কথার কারিগর, ওগো! তুমি কথার যাদুগর
মিনতি করি পরাণ প্রিয়ে, মনটা আমার দাও ফিরায়ে
আমার কাছে আসো, নাহয় তোমার কাছে যাওনা নিয়ে
মন নিয়ে করে খেলা, আর কতকাল কাটাবে বেলা
কথার কারিগর, ওগো! বন্ধ কর গোপন খেলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


