বিদায় দাওগো গ্রামবাসী! বিদায় দাও সুনয়না!!
নবীজির শহর দেখতে আমি যাচ্ছি সোনার মদীনা।।
নাইক আমার টাকা-কড়ি, পথের হদিস জানিনা
দরুদ পড়েই পৌঁছে যাব, ঐ না সোনার মদীনা।।
একেলা আমি দুরের পথে, কেমনে যাব জানিনা?
নবীজীর দরুদ পড়লে তরী, ভিড়বে সোনার মদীনা।।
দুরের পথে শংকা ভারী, চোর-ডাকাতের আস্তানা,
দয়াল নবীজির নামটি জপে পৌঁছে যাব মদীনা।।
অসহায়, দুর্বল আমি, নবীজীর শহর চিনিনা,
দয়াল নবীজি দয়া করে নাওনা ডেকে মদীনা।।
কতজনার ভিড়ল তরী ঐ না সোনার মদীনা,
আমি অধম কখন যাব, নবীজীর শহর মদীনা?
জীবনের আয়ু নাই বেশী বাকী, বন্ধুরা সবে দিয়ে গেছে ফাঁকি
আজ কাতর স্বরে তোমায় ডাকি, ওগো শাহান শাহে মদীনা!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।