ওগো মদীনার মুসাফির!নাওনা মোরে সঙ্গে করে,
বড় অসহায় দুর্বল আমি, পথের মাঝে রইনু পড়ে।
কত জনে শুধাই ও ভাই! নাওনা মোরে সাথে,
রেখে মোরে একলা তারা,পালায় ভিন্ন পথে।
কীবা পাপ মোর হয়েছে, না জানি?
অচেনা পথে একা, সয়েছি কত গ্লানি।
আমার এ পথ চলা কী আর ফুরাবে না?
কবে জানিনা, ভিড়বে তরী মোর,সোনার মদীনা?
বছর ঘুরে এসে গেল আবার হজ্বের মাহিনা,
ভাগ্যবানেরা মদীনার পথে হয়েছে রওয়ানা।
একেলা পথে আমি শুধু বসে বসে কাঁদি
নাওনা ওরে মদীনাওয়ালা! একটু কাছে ডাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




